ঢাকা ০৮:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি ট্রাম্পের হুমকি: লেক অন্টারিওর নাম হতে পারে ‘লেক আমেরিকা’ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পাঁচ দিনের কর্মসূচি, ১ সেপ্টেম্বর সমাধিতে শ্রদ্ধা জেদ্দা-চট্টগ্রাম ফ্লাইটে অসুস্থ নারী, মাসকটে জরুরি অবতরণের পর মৃত্যু পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজার ধ্বংসস্তূপে মিলল ২০ ফিলিস্তিনির দেহাবশেষ মৃণাল সেনের চরিত্রে চঞ্চল, দুই বছর পর ওটিটিতে আসছে ‘পদাতিক’ রংপুরে একই পরিবারের ৪ হত্যা: প্রকৃত আসামিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম নিম্নমানের ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • ২১ সময় দেখুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে অনিবার্য কারণে আগামী ৩০ ও ৩১ আগস্টের নির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।

আরও পড়ুনঃ  হালাল পণ্যের মান ও সনদের দায়িত্ব পেল ধর্ম মন্ত্রণালয়

তিনি জানান, ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের সূচি নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি।

এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে রাষ্ট্রপতির দুই দিনের সফরের বিষয়টি জানানো হয়েছিল। সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই হওয়ার কথা ছিল প্রথম সফর। ফলে সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকেও রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি চলছিল।

আরও পড়ুনঃ  ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠাই মহানবীর শিক্ষা: রাষ্ট্রপতি

তবে মঙ্গলবার সফর স্থগিতের সিদ্ধান্ত আসায় আপাতত ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির প্রথম জেলা সফর হচ্ছে না। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোহিঙ্গারা দেশে ফিরুক, তা কোনোভাবেই চায় না মিয়ানমার: সামি হামদি

রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই

আপডেটের সময়: ০৫:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফরে যাওয়ার কথা ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে অনিবার্য কারণে আগামী ৩০ ও ৩১ আগস্টের নির্ধারিত সফরটি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মো. রফিকুল হক।

আরও পড়ুনঃ  ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠাই মহানবীর শিক্ষা: রাষ্ট্রপতি

তিনি জানান, ৩০ ও ৩১ আগস্ট রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরের সূচি নির্ধারিত ছিল। তবে অনিবার্য কারণে সফরটি স্থগিত করা হয়েছে। আগামী এক-দুই দিনের মধ্যে নতুন সফরসূচি নির্ধারণ হতে পারে বলেও জানান তিনি।

এর আগে সোমবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখা থেকে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে রাষ্ট্রপতির দুই দিনের সফরের বিষয়টি জানানো হয়েছিল। সফর উপলক্ষে প্রশাসনিক প্রস্তুতি নেওয়া, আবাসন ও যানবাহনের ব্যবস্থা করাসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এটিই হওয়ার কথা ছিল প্রথম সফর। ফলে সফরকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকেও রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে বিভিন্ন প্রস্তুতি চলছিল।

আরও পড়ুনঃ  প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’, তিন ওয়ার্ডে একটি ‘হেলথ ওয়েলবিং সেন্টার’