ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয় করছে ফিফা ২০২৬ বিশ্বকাপ থেকে 

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে এই আয়।

শনিবার (১৮ জুলাই) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে রাজস্ব বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বাড়তি আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি সেবা ও টিকিট বিক্রি থেকে।

আরও পড়ুনঃ  সরকারি কর্মকর্তাদের পরিচয়ে প্রতারণা: সতর্কবার্তা জারি করল বাংলাদেশ পুলিশ

বিশেষ করে টিকিটের সেকেন্ডারি মার্কেট বা পুনঃবিক্রয় ব্যবস্থায় ফিফা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে। এ ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকেও ১৫ শতাংশ ফি আদায় করছে সংস্থাটি। ফলে টিকিট পুনঃবিক্রয় বাজার ফিফার আয়ের অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বাড়তি রাজস্বের সুফল সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছেও পৌঁছাবে। একই সঙ্গে বিশ্বকাপ ঘিরে নানা বিতর্ক থাকলেও রেকর্ড আয়ের কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা কমতেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

আগামী মার্চে অনুষ্ঠিতব্য ফিফা সভাপতির পুনর্নির্বাচনকে সামনে রেখে ইনফান্তিনো ইতোমধ্যে ২০০টিরও বেশি সদস্য অ্যাসোসিয়েশনের সমর্থনের আশ্বাস পেয়েছেন বলে জানা গেছে। পর্যবেক্ষকদের ধারণা, বাড়তি তহবিল পাওয়ার সম্ভাবনা থাকায় অনেক সদস্য সংস্থা ফিফার সমালোচনা থেকে দূরে থাকতে পারে।

এদিকে, রেকর্ড রাজস্ব ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে আবারও বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাকে আরও জোরালো করতে পারে। ২০৩৮ সালের বিশ্বকাপ আয়োজনের জন্য বিড প্রক্রিয়া উন্মুক্ত থাকবে।

আরও পড়ুনঃ  ইবিএলের নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন আনিস আহমেদ

সম্প্রতি এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দেশটিতে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবার এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে চায়।

এ ছাড়া ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিফার আলোচনা চলছে বলে জানা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

রেকর্ড ১৫ বিলিয়ন ডলার আয় করছে ফিফা ২০২৬ বিশ্বকাপ থেকে 

আপডেটের সময়: ০৭:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

চলমান ২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে রেকর্ড ১৫ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয় করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টুর্নামেন্ট শুরুর আগে নির্ধারিত ১১ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে এই আয়।

শনিবার (১৮ জুলাই) ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সদস্য দেশগুলোর ফুটবল অ্যাসোসিয়েশনকে রাজস্ব বৃদ্ধির বিষয়টি জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, বাড়তি আয়ের বড় অংশ এসেছে হসপিটালিটি সেবা ও টিকিট বিক্রি থেকে।

আরও পড়ুনঃ  বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান

বিশেষ করে টিকিটের সেকেন্ডারি মার্কেট বা পুনঃবিক্রয় ব্যবস্থায় ফিফা উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পেয়েছে। এ ক্ষেত্রে ক্রেতার কাছ থেকে ১৫ শতাংশ এবং বিক্রেতার কাছ থেকেও ১৫ শতাংশ ফি আদায় করছে সংস্থাটি। ফলে টিকিট পুনঃবিক্রয় বাজার ফিফার আয়ের অন্যতম বড় উৎসে পরিণত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বাড়তি রাজস্বের সুফল সদস্য ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর কাছেও পৌঁছাবে। একই সঙ্গে বিশ্বকাপ ঘিরে নানা বিতর্ক থাকলেও রেকর্ড আয়ের কারণে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

আরও পড়ুনঃ  ১৬ ডিসেম্বরই উদ্বোধনের লক্ষ্য, তৃতীয় টার্মিনালের প্রস্তুতি শেষ হবে সময়মতো