ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার ‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জিয়াউর রহমান-এর হাত ধরে রেমিট্যান্স খাতের সূচনা: রাষ্ট্রপতি

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ যে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের সময় প্রণীত শ্রমনীতি ও বিভিন্ন সংস্কার শ্রমকল্যাণ ব্যবস্থাকে শক্তিশালী ভিত্তি দেয়। ১৯৭৬ সালে জনশক্তি রপ্তানির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যসহ বহু দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করে।

আরও পড়ুনঃ  জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন ও শ্রমকল্যাণ ফাউন্ডেশন গঠনের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রকে আরও বিস্তৃত করেন।

আরও পড়ুনঃ  মোদিকে নিয়ে বিকৃত কনটেন্টের অভিযোগ, মেটার ভারতপ্রধানসহ একাধিকজনের বিরুদ্ধে মামলা

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বর্তমান সরকার শ্রমজীবী মানুষের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বলেন, দেশের শিল্প, কৃষি, পরিবহন ও নির্মাণসহ প্রতিটি খাতে শ্রমিকদের অবদান অপরিসীম। প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এবং তৈরি পোশাক শিল্প থেকে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।

রাষ্ট্রপতি আরও জানান, বন্ধ থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যা কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়ক হবে। পর্যায়ক্রমে আরও কিছু পাটকল চালুর পরিকল্পনাও রয়েছে।

আরও পড়ুনঃ  চিনিতেও মিলল মাইক্রোপ্লাস্টিক, জনস্বাস্থ্যে বাড়ছে নতুন উদ্বেগ

মালিক-শ্রমিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়বে এবং টেকসই শিল্পায়ন সম্ভব হবে। একইসঙ্গে শ্রমিক ও মালিক উভয়ের অধিকার রক্ষায় ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহিত করার কথাও জানান তিনি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার

জিয়াউর রহমান-এর হাত ধরে রেমিট্যান্স খাতের সূচনা: রাষ্ট্রপতি

আপডেটের সময়: ০৫:০২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স আজ যে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত, তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের সময় প্রণীত শ্রমনীতি ও বিভিন্ন সংস্কার শ্রমকল্যাণ ব্যবস্থাকে শক্তিশালী ভিত্তি দেয়। ১৯৭৬ সালে জনশক্তি রপ্তানির লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যসহ বহু দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর উদ্যোগ দেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন দিগন্ত উন্মোচন করে।

আরও পড়ুনঃ  ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৫০৩, উদ্ধার মাদক ও স্বর্ণালংকার

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন ও শ্রমকল্যাণ ফাউন্ডেশন গঠনের মাধ্যমে শ্রমিকদের অধিকার ও কল্যাণের ক্ষেত্রকে আরও বিস্তৃত করেন।

আরও পড়ুনঃ  ডিম খেতে ভালোবাসেন? জেনে নিন প্রতিদিন কতটি ডিম খাওয়া নিরাপদ