ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান এনসিপির কর্মকাণ্ড নিয়ে রাশেদ খাঁনের সমালোচনা, জামায়াত-শিবির নিয়েও তুললেন প্রশ্ন ডামুড্যায় ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঢালাই ভেঙে বেরিয়ে পড়েছে রড ‘প্রেস কনফারেন্সের’ সেই ঘর এখন ইতিহাসের পাঠশালা: ফারুকী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন তারিখ হতে পারে শিগগিরই নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন, সার কার্যক্রম তদারকিতে কমিটির নেতৃত্বে দেশজুড়ে ১৬ স্থানে দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসছিলেন ১২ জেলে, উদ্ধার করল কোস্টগার্ড মহানবীর আগমন বিশ্বমানবতার জন্য রহমতের বার্তা: রিজভী সংস্কার প্রক্রিয়ায় ইউএনডিপির পূর্ণ সহযোগিতার আশ্বাস
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে এর সমাধানের দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট সমাধানবিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং তাদের নিজস্ব ভূখণ্ড মিয়ানমারে। তাই সংকটটির মূল সমাধানও মিয়ানমারকেই করতে হবে।

আরও পড়ুনঃ  জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

তবে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর বিষয়টি আর শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট হিসেবে সীমাবদ্ধ নেই বলে মন্তব্য করেন তিনি। মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

তিনি আরও বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ বিষয়ে সরকারের আন্তর্জাতিক উদ্যোগের পক্ষে জনসমর্থন তৈরির প্রয়োজন রয়েছে।

আরও পড়ুনঃ  একাদশ শ্রেণিতে ভর্তিতে কলেজভেদে ফি সর্বোচ্চ ৮৫০০, সর্বনিম্ন ১৫০০ টাকা

আইনমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সালমান শাহ হত্যা মামলা: জজ আদালতেও ডনের জামিন প্রত্যাখ্যান

রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী

আপডেটের সময়: ০৮:৪৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যা হিসেবে উল্লেখ করে এর সমাধানের দায়িত্ব মিয়ানমারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ইরান-সৌদি অবিশ্বাস কাটাতে যৌথ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ইরাকের

রোববার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে রোহিঙ্গা সংকট সমাধানবিষয়ক এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন আইনমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয় এবং তাদের নিজস্ব ভূখণ্ড মিয়ানমারে। তাই সংকটটির মূল সমাধানও মিয়ানমারকেই করতে হবে।

আরও পড়ুনঃ  রাজনীতির ময়দান পেরিয়ে বঙ্গভবনে মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট