ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে সংঘর্ষ: ৩ পুলিশ সদস্য প্রত্যাহার তিন জেলায় নতুন ডিসি নিয়োগ জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিম আস্তানা থেকে গ্রেপ্তার ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে কুচিং কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪ বরগুনায় বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ ঘিরে উত্তেজনা, অস্ত্র-গুলিসহ আটক ৫ ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে কুপিয়ে জখম ২৫ বছর পর পরিবারের কাছে ফিরছেন ফরিদ, অপেক্ষার অবসান বৃদ্ধ মায়ের পাটগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নৈশপ্রহরী গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শতাধিক নিয়োগদাতার অংশগ্রহণে নেক্সটজবজ ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি এবং পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’

মঙ্গলবার (১৮ আগস্ট) নেক্সটজবজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। এছাড়া বক্তব্য দেন নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম

আরও পড়ুনঃ  হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না; কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতাও অর্জন করতে হবে।

তিনি বলেন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগকে আরও কার্যকরভাবে একসঙ্গে নিয়ে আসতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নেক্সটজবজের মতো প্ল্যাটফর্ম চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও সহায়তা করতে পারে।

আরও পড়ুনঃ  ১৮০ দিনে পুঁজিবাজার সংস্কারে সরকারের যত উদ্যোগ

একই প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থী ও নিয়োগদাতারা

নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান বলেন, নেক্সটজবজ ৩৬০ ডিগ্রি মানবসম্পদ উন্নয়ন সেবা নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য চাকরিপ্রার্থী ও নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর ও সরাসরি সংযোগ তৈরি করা।

তিনি জানান, ‘ক্যারিয়ার সামিট অ্যান্ড জব ফেস্ট ২০২৬’-এর মাধ্যমে একই প্ল্যাটফর্মে চাকরিপ্রার্থী, নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং দক্ষতা উন্নয়ন সংশ্লিষ্ট কার্যক্রমকে যুক্ত করা হয়েছে।

৭৫০ পদে চাকরির সুযোগ

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ কার্যক্রম। প্রায় ৭৫০টি পদের বিপরীতে ২ হাজার ৫০০ চাকরিপ্রার্থী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার এবং চাকরির প্রস্তাব পাওয়ার সুযোগ পান।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে: নৌপরিবহন মন্ত্রী

এ ছাড়া আয়োজনে অভিজ্ঞ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের ক্যারিয়ারবিষয়ক দিকনির্দেশনা, ইন্টার‌্যাকটিভ কার্যক্রম, র‌্যাফেল ড্র এবং উন্মুক্ত নেটওয়ার্কিংয়ের সুযোগ রাখা হয়।

দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম

দিনব্যাপী এ আয়োজনে নেক্সটজবজের দক্ষতা উন্নয়ন প্ল্যাটফর্ম ‘নেক্সটজবজ লার্নিং ল্যাব’-এর কার্যক্রমও তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা বিশেষ প্রশিক্ষণ ও সার্টিফিকেশন কর্মসূচি সম্পর্কে জানার সুযোগ পান।

পাশাপাশি নেক্সটজবজের হেডহান্টিং প্ল্যাটফর্ম ‘নেক্সট রিসোর্স’-এর পে-রোল ব্যবস্থাপনা ও স্টাফিং সলিউশন-সংক্রান্ত সেবাগুলোও তুলে ধরা হয়।

আয়োজনে শিক্ষার্থী ও সদ্য স্নাতক থেকে শুরু করে অভিজ্ঞ পেশাজীবী এবং উচ্চপর্যায়ের নির্বাহীদের অংশগ্রহণের সুযোগ ছিল। এর ফলে চাকরির বাজারে প্রবেশের প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন, নিয়োগ এবং পেশাগত নেটওয়ার্কিং—সবকিছুকে একই প্ল্যাটফর্মে যুক্ত করার সুযোগ তৈরি হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীরা বেতন পাবেন কবে, জানা গেল

শতাধিক নিয়োগদাতার অংশগ্রহণে নেক্সটজবজ ক্যারিয়ার সামিট অনুষ্ঠিত

আপডেটের সময়: ১০:০৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি এবং পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হয়েছে ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’

মঙ্গলবার (১৮ আগস্ট) নেক্সটজবজের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের ১০০টির বেশি নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ এবং হাজারো চাকরিপ্রার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। এছাড়া বক্তব্য দেন নেক্সটজবজ লিমিটেডের চিফ বিজনেস অফিসার শোয়েব হাসান

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ পিপল অফিসার মো. আফসার উদ্দিন, চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান এবং আকিজ এগ্রিলাইফের চিফ বিজনেস অফিসার আকতারুল ইসলাম

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জনের আহ্বান

প্রধান অতিথির বক্তব্যে ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, বর্তমান শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ জনশক্তি তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই হবে না; কর্মক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তিগত ও পেশাগত দক্ষতার পাশাপাশি যোগাযোগ, নেতৃত্ব ও সমস্যা সমাধানের মতো দক্ষতাও অর্জন করতে হবে।

তিনি বলেন, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগকে আরও কার্যকরভাবে একসঙ্গে নিয়ে আসতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নেক্সটজবজের মতো প্ল্যাটফর্ম চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি দক্ষতা উন্নয়নেও সহায়তা করতে পারে।

আরও পড়ুনঃ  অপেক্ষায় পূজা চেরি