ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয় উগান্ডা-পাকিস্তানের পাঁচ খেলোয়াড় ‘নিখোঁজ’ কমনওয়েলথ গেমসের পর ঝিনাইদহে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কিমের ‘১২০ ক্ষেপণাস্ত্র’ পুতিনের হাতে, ইউক্রেন যুদ্ধে ব্যবহারের আশঙ্কা কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান ‘দ্বিমুখী’ বলে মন্তব্য রিজভীর ফরিদপুরে রেলস্টেশন থেকে নিখোঁজ শিশু, এক বছর ধরেও সন্তানের অপেক্ষায় মা ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মানুষের আত্মত্যাগ সত্ত্বেও প্রত্যাশিত লক্ষ্য পূরণ হয়নি। তার ভাষায়, “আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, “আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানেরা এতিম হয়েছে, অনেক নারী বিধবা হয়েছেন। এসব আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এত ত্যাগ স্বীকার করা হয়েছে, তা এখনো বাস্তবায়িত হয়নি।”

আরও পড়ুনঃ  কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড়ধস, মেরিন ড্রাইভে যান চলাচলে বিঘ্ন

তিনি বলেন, “মানবরচিত মতবাদ বা শাসনব্যবস্থার মাধ্যমে জুলাইয়ের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ইসলামই একমাত্র পরীক্ষিত সমাধান।”

চরমোনাই পীর আরও বলেন, জুলাই আন্দোলনের পর ইসলামের ভিত্তিতে জাতীয় ঐক্যের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে কিছু মহল সেই আদর্শিক অবস্থান থেকে সরে গিয়ে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে। এর ফলে ইসলামের সম্ভাবনার পাশাপাশি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  মোজাফফরের ‘ডিজিটাল নেটওয়ার্ক’ খুঁজতে মেটার কাছে প্রসিকিউশনের চিঠি

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, গুমের তদন্তের দায়িত্ব পুলিশের ওপর দেওয়ার সিদ্ধান্ত জুলাই আন্দোলনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তার দাবি, অতীতে গুমের ঘটনায় পুলিশের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ ছিল। তাই নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা প্রয়োজন।

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী

তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।

সমাবেশে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান ও যুক্তরাষ্ট্রের হরমুজ নিয়ে সমঝোতার আভাস, তবে ট্রাম্পের জন্য সুখবর নয়

‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম

আপডেটের সময়: ০৮:৪৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মানুষের আত্মত্যাগ সত্ত্বেও প্রত্যাশিত লক্ষ্য পূরণ হয়নি। তার ভাষায়, “আমরা শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি।”

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর ফটকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, “আমরা বারবার জীবন দিয়েছি, পঙ্গুত্ব বরণ করেছি, আমাদের সন্তানেরা এতিম হয়েছে, অনেক নারী বিধবা হয়েছেন। এসব আত্মত্যাগ জাতির ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এত ত্যাগ স্বীকার করা হয়েছে, তা এখনো বাস্তবায়িত হয়নি।”

আরও পড়ুনঃ  ২০২৭ বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত, ফাইনাল হতে পারে ওয়ান্ডারার্স বা নিউল্যান্ডসে

তিনি বলেন, “মানবরচিত মতবাদ বা শাসনব্যবস্থার মাধ্যমে জুলাইয়ের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। বৈষম্য দূর করা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ইসলামই একমাত্র পরীক্ষিত সমাধান।”

চরমোনাই পীর আরও বলেন, জুলাই আন্দোলনের পর ইসলামের ভিত্তিতে জাতীয় ঐক্যের একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু ক্ষমতার লোভে কিছু মহল সেই আদর্শিক অবস্থান থেকে সরে গিয়ে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার দিকে ঝুঁকে পড়ে। এর ফলে ইসলামের সম্ভাবনার পাশাপাশি জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন।

আরও পড়ুনঃ  ছাত্রকে দিয়ে এইচএসসির খাতা মূল্যায়নের অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত