ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ চার ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত ৯৭ বছরের বৃদ্ধা চট্টগ্রাম বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল, ভিত্তিপ্রস্তর রোববার টেক্সাসের স্কুলে হঠাৎ ছুরি হামলা, আহত তিন কিশোর ১৫ দিন ধরে নিখোঁজ কাদের, স্বামীকে ফিরে পেতে পরিবারের আকুতি ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে গরম সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতে ফের বাড়তে পারে ঘাটতি লিখিত পরীক্ষায় ‘প্রক্সি’, মৌখিক পরীক্ষায় ধরা—আটক ৬ প্রার্থী ঝুঁকিপূর্ণ ১৪ উপজেলায় কলেরার টিকাদান শুরু, স্বস্তিতে অভিভাবকরা চুয়াডাঙ্গার ৫ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংকট বাড়লে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা, বাড়তে পারে দারিদ্র্য

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সংকট, উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বৃদ্ধির চাপ পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। পরিস্থিতি দীর্ঘ হলে দেশে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের জুনের মাঝামাঝি সময়ের এক মূল্যায়নে এসব ঝুঁকির কথা উঠে এসেছে। এতে বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি ও গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ায় পণ্যের দাম, কৃষি ও মানুষের আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  সুদানে যুদ্ধের ময়দানই কি নির্ধারণ করছে পরবর্তী রাজনৈতিক সমীকরণ?

বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৫ সালে দেশে দরিদ্র মানুষের সংখ্যা আনুমানিক ১৪ লাখ বেড়েছে। চলতি বছর মধ্যপ্রাচ্যে সংঘাত না হলে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারতেন। তবে সংঘাতের প্রভাবে এ সংখ্যা কমে প্রায় ৫ লাখে নেমে আসতে পারে। অর্থাৎ আরও প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ হারাতে পারেন।

জ্বালানি খাতেও সংকটের প্রভাব স্পষ্ট। বাংলাদেশের প্রাথমিক জ্বালানি সরবরাহের অর্ধেকের বেশি গ্যাসনির্ভর। অন্যদিকে আমদানি করা অপরিশোধিত তেল ও এলএনজির বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুনঃ  সীমান্ত নির্ধারণে কি চীনের প্রস্তাবে সায় দিচ্ছে ভারত? বৈঠকের পর বাড়ছে জল্পনা

জ্বালানি সংকটের প্রভাব পড়ছে কৃষিতে। দেশে সার উৎপাদন ও আমদানিতে সমস্যা তৈরি হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে গ্যাস সংকটে কয়েকটি ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে সারের দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুনঃ  সংঘাত থামাতে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান, ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক

কর্মসংস্থানের ওপর প্রভাব পড়ার বিষয়টি উল্লেখ করে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, শিল্পকারখানায় গ্যাস সংকটের কারণে কোথাও কাজের সময় কমানো হয়েছে, আবার কিছু কারখানা বন্ধও হয়ে গেছে।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের সংঘাত বাংলাদেশের অর্থনীতিতে জ্বালানি, কর্মসংস্থান, কৃষি, মূল্যস্ফীতি ও দারিদ্র্যের ওপর একযোগে চাপ তৈরি করছে। সংকট দীর্ঘ হলে এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে নিম্নআয়ের মানুষের ওপর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পেনশনভোগী মারা গেলে টাকা পাবেন কে? ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সংকট বাড়লে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা, বাড়তে পারে দারিদ্র্য

আপডেটের সময়: ১২:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি সংকট, উৎপাদন ব্যাহত হওয়া ও ব্যয় বৃদ্ধির চাপ পড়ছে বাংলাদেশের অর্থনীতিতে। পরিস্থিতি দীর্ঘ হলে দেশে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের জুনের মাঝামাঝি সময়ের এক মূল্যায়নে এসব ঝুঁকির কথা উঠে এসেছে। এতে বলা হয়েছে, জ্বালানির দাম বৃদ্ধি ও গ্যাস সংকটের কারণে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। একই সঙ্গে পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ায় পণ্যের দাম, কৃষি ও মানুষের আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

আরও পড়ুনঃ  সীমান্ত নির্ধারণে কি চীনের প্রস্তাবে সায় দিচ্ছে ভারত? বৈঠকের পর বাড়ছে জল্পনা

বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৫ সালে দেশে দরিদ্র মানুষের সংখ্যা আনুমানিক ১৪ লাখ বেড়েছে। চলতি বছর মধ্যপ্রাচ্যে সংঘাত না হলে প্রায় ১৭ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারতেন। তবে সংঘাতের প্রভাবে এ সংখ্যা কমে প্রায় ৫ লাখে নেমে আসতে পারে। অর্থাৎ আরও প্রায় ১২ লাখ মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে আসার সুযোগ হারাতে পারেন।

জ্বালানি খাতেও সংকটের প্রভাব স্পষ্ট। বাংলাদেশের প্রাথমিক জ্বালানি সরবরাহের অর্ধেকের বেশি গ্যাসনির্ভর। অন্যদিকে আমদানি করা অপরিশোধিত তেল ও এলএনজির বড় একটি অংশ মধ্যপ্রাচ্য থেকে আসে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতার কারণে এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আরও পড়ুনঃ  সুদানে যুদ্ধের ময়দানই কি নির্ধারণ করছে পরবর্তী রাজনৈতিক সমীকরণ?

জ্বালানি সংকটের প্রভাব পড়ছে কৃষিতে। দেশে সার উৎপাদন ও আমদানিতে সমস্যা তৈরি হওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে গ্যাস সংকটে কয়েকটি ইউরিয়া সার কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে সারের দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুনঃ  ইরানি কমান্ডারের তথ্য দিলেই ১০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র