ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে পাস হলো ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’, বাতিল ২৫ বছরের পুরোনো আইন

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম করে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন আইনের মাধ্যমে ২৫ বছর আগে প্রণীত কিন্তু কখনো বাস্তবায়ন না হওয়া ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল

নতুন আইনের আওতায় বগুড়া জেলায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ নামে একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা, গবেষণা, জ্ঞান সৃষ্টি ও সম্প্রসারণের সুযোগ থাকবে।

আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ থাকবে। এছাড়া শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কোর্স চালু করা হবে। অন-ক্যাম্পাস শিক্ষার পাশাপাশি অনলাইন ও দূরশিক্ষণ ব্যবস্থাও চালুর সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে ভ্যাকসিন থাকা সত্ত্বেও রোগীকে বাইরে থেকে কিনতে বাধ্য, দুই স্বাস্থ্যকর্মী সাময়িক বরখাস্ত

এর আগে গত ৭ জুলাই বিলটি সংসদে উত্থাপনের পর অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছিল।

বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০০১ সালের ১৫ জুলাই ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ গেজেট আকারে প্রকাশিত হলেও সেটি কখনো বাস্তবায়ন হয়নি। বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি পূর্ণাঙ্গ সাধারণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ায় আগের আইনটি বাতিল করে নতুন আইন প্রণয়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ  বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

সরকারের প্রত্যাশা, নতুন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বগুড়া ও আশপাশের অঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ বাড়বে, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার হবে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মহাসড়কে বাড়ছে ডাকাতির দৌরাত্ম্য, আতঙ্কে যাত্রী ও পরিবহন খাত

সংসদে পাস হলো ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’, বাতিল ২৫ বছরের পুরোনো আইন

আপডেটের সময়: ০৯:৩৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

বগুড়ায় একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম করে জাতীয় সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল, ২০২৬’ পাস হয়েছে। নতুন আইনের মাধ্যমে ২৫ বছর আগে প্রণীত কিন্তু কখনো বাস্তবায়ন না হওয়া ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১’ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহসানুল হক মিলন বিলটি উত্থাপন করেন। পরে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশসহ বিলটি কণ্ঠভোটে পাস হয়।

আরও পড়ুনঃ  অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের অভিযোগ, মুখ খুললেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী

নতুন আইনের আওতায় বগুড়া জেলায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ নামে একটি পূর্ণাঙ্গ সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান, জীবনবিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় প্রশাসন, কৃষি ও চিকিৎসাবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা, গবেষণা, জ্ঞান সৃষ্টি ও সম্প্রসারণের সুযোগ থাকবে।

আইন অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল গবেষণার সুযোগ থাকবে। এছাড়া শিল্প, বাণিজ্য, সমাজ ও অর্থনীতির চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কোর্স চালু করা হবে। অন-ক্যাম্পাস শিক্ষার পাশাপাশি অনলাইন ও দূরশিক্ষণ ব্যবস্থাও চালুর সুযোগ রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  গণতন্ত্র টিকলে এগোবে বাংলাদেশ, স্বৈরাচারের পুনরাবৃত্তি হলে দেশ পিছিয়ে পড়বে: ডিএসসিসি প্রশাসক