ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন ‘জুলাই ব্যবসা’ মন্তব্যে নতুন বিতর্ক: যা বললেন এমপি ডা. মাহমুদা মিতু সেউতা অভিবাসন সংকট: জরুরি বৈঠকে বসছে ইইউ, সীমান্ত নিরাপত্তায় জোর গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার ১৮ বছরেও মেলেনি ফ্ল্যাট, ডোম-ইনোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নিঃস্ব শতাধিক পরিবার দুপুরের মধ্যেই তিন জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে দুই নারীসহ গ্রেপ্তার ৪ ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে কথা বললেন সৌদি যুবরাজ, সামরিক পদক্ষেপে উদ্বেগ সম্ভাব্য হামলার আশঙ্কায় পুলিশের যানবাহনে দেশজুড়ে নিরাপত্তা জোরদার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সন্দ্বীপে অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক, উদ্ধার লাখ টাকার মালামাল

চট্টগ্রামের সন্দ্বীপে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত সাত জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। যৌথ অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  ‘ব্রেইনলেস আওয়ামী লীগের মতো আচরণ করছে বিএনপি’—সারজিস আলমের অভিযোগ

কোস্ট গার্ড জানায়, গত ৯ জুলাই বিকেলে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ঘটনার খবর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ পৌঁছানোর পর কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।

তদন্তের ধারাবাহিকতায় ১৩ জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত এবং সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। একই অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন

কোস্ট গার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল এবং পাঁচটি মোবাইল ফোন। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘আসিফ-আখতারদের মেস ভাড়া তুলতে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতাম’—রাশেদ খাঁন

সন্দ্বীপে অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জলদস্যু আটক, উদ্ধার লাখ টাকার মালামাল

আপডেটের সময়: ০৯:৫৯:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

চট্টগ্রামের সন্দ্বীপে মাছ ধরার একটি ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত সাত জলদস্যুকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে কোস্ট গার্ড ও পুলিশ। যৌথ অভিযানে তাদের কাছ থেকে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামালও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুনঃ  সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা

কোস্ট গার্ড জানায়, গত ৯ জুলাই বিকেলে সন্দ্বীপ উপজেলার দক্ষিণ উপকূল এলাকায় একটি ফিশিং বোট ডাকাতির কবলে পড়ে। ঘটনার খবর জরুরি সেবা নম্বর ১৬১১১-এ পৌঁছানোর পর কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে।

তদন্তের ধারাবাহিকতায় ১৩ জুলাই দুপুর থেকে রাত পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত এবং সন্দ্বীপ থানা পুলিশের যৌথ অভিযানে চৌধুরী বাজার ঘাটসংলগ্ন এলাকা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। একই অভিযানে ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে আটক করা হয়।

আরও পড়ুনঃ  আগামী সপ্তাহে বাংলাদেশে আসবে যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী: মাহদী আমিন

কোস্ট গার্ডের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, জব্দ করা ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের