ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিভাগভিত্তিক লংমার্চ ঘোষণা সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের মিছিল, পুলিশের বাধায় থেমে গেল ঘেরাও কর্মসূচি পরিবর্তনের দাবিতে রাজপথে তরুণরা: বিশ্বজুড়ে সরকারবিরোধী আন্দোলনের নতুন বাস্তবতা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯ ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন নৌবহর প্রধান আবারও বাড়ল সোনা-রুপার দাম, আজ থেকেই কার্যকর নতুন মূল্য শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্যের সুযোগ দেওয়া ভারতের পরিকল্পিত সিদ্ধান্ত: রিজভী  রাজধানীর চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা, মৃত বেড়ে ৯৫
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাবেক ডিবি প্রধান হারুনসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার সহযোগী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  ৫ আগস্টের গণঅভ্যুত্থান: শেখ হাসিনার দেশত্যাগের পর বিশ্ব যা বলেছিল

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি সংরক্ষণ ও জব্দ করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  ‘শিয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি’— রেজাউল করীম

দুদক জানায়, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগের তদন্ত চলছে। সে কারণে আয়কর নথি জব্দের আবেদন করা হয়েছিল।

অন্যদিকে, এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

আরও পড়ুনঃ  ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান হলেন ড. সব্বির মোস্তফা খান

এছাড়া ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঝিনাইদহে সাইবার অপরাধ দমনে পুলিশের যুগান্তকারী সাফল্য

সাবেক ডিবি প্রধান হারুনসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের

আপডেটের সময়: ০৮:২২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ এবং তার সহযোগী হিসেবে পরিচিত প্রেসিডেন্ট রিসোর্ট অ্যান্ড এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম শাহারিয়ারের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান গণতন্ত্রকামী সবার সম্মিলিত অবদানের ফল: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আদালতের পক্ষ থেকে জানানো হয়, তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়কর নথি সংরক্ষণ ও জব্দ করা প্রয়োজন।

আরও পড়ুনঃ  যেভাবে প্রবেশ করবেন জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে

দুদক জানায়, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অপরাধে সহায়তার অভিযোগের তদন্ত চলছে। সে কারণে আয়কর নথি জব্দের আবেদন করা হয়েছিল।

অন্যদিকে, এ বি এম শাহারিয়ারের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রয়েছে। দুদকের অভিযোগ অনুযায়ী, তার সম্পদের পরিমাণ প্রায় ১২ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

আরও পড়ুনঃ  ইরানে স্থলবাহিনী পাঠালে ভাঙবে ট্রাম্পের বড় রাজনৈতিক প্রতিশ্রুতি: সিএনএন

এছাড়া ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।