ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মার্কিন সামরিক বিমান অবতরণের পরই মস্কোয় সিআইএ প্রধান, গোপন বৈঠক ঘিরে নানা জল্পনা ট্রাম্পের শুল্কের জবাব: মার্কিন পণ্যে কানাডার ৫০% পাল্টা শুল্ক সীমান্তে কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ রাজশাহীতে আরএমপির বিশেষ চেকপোস্ট, ৯৬ মামলা ও ৫৭ যানবাহন আটক পাংশায় ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য আটক, উদ্ধার ৩০ পিস ইনসাফ ও মানবিক মর্যাদার সমাজ প্রতিষ্ঠাই মহানবীর শিক্ষা: রাষ্ট্রপতি কলম্বো টেস্ট থেকে রিয়াল-সোসিয়েদাদ, টিভিতে আজকের খেলার সূচি জন্মসনদেই শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট, বিডিআরআইএসের সঙ্গে চুক্তি তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর ২০২৭ সালে: ত্রাণমন্ত্রী রংপুরে ৪ খুন: আদালতে সীমান্তের জবানবন্দি, মিলেছে আসামিদের বক্তব্যের সঙ্গে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সাব্বিরের ঝড়ো ফিফটিতে হোবার্টকে হারিয়ে বাংলাদেশের টানা জয়

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। নেপালকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করার পর এবার হোবার্ট হারিকেন্স একাডেমিকেও হারিয়েছে তারা। সাব্বির রহমানের দুর্দান্ত ফিফটিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

রোববার (২৩ আগস্ট) ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেন্স একাডেমি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন টিগুই ওয়াইলি। ৫৩ বলে ৭৮ রানের ইনিংসে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ব্র্যাডলি হোপ করেন ১৭ বলে ২২ রান।

আরও পড়ুনঃ  বাংলাদেশে সত্যিকারের গণতন্ত্র বিরাজ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বাংলাদেশ এইচপির বোলারদের মধ্যে রুবেল হোসেন ৩টি এবং রিপন মণ্ডল ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৬০ রানেই চারটি উইকেট হারায় তারা। তবে একপ্রান্তে দৃঢ়ভাবে ব্যাট করতে থাকেন সাব্বির রহমান।

আরও পড়ুনঃ  রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: ময়নাতদন্তে এসিড ব্যবহারের প্রমাণ মেলেনি

দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে অর্ধশতক পূর্ণ করেন সাব্বির। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।

আরও পড়ুনঃ  দরপতনে ক্ষুব্ধ বিনিয়োগকারীরা, ডিএসইর সামনে বিক্ষোভ

সাব্বিরের বিদায়ের পরও জয় থেকে পিছিয়ে যায়নি বাংলাদেশ। শামীম হোসেন ২৪ বলে ১৬ এবং এসএম মেহরব ১৪ বলে ১৩ রান করেন।

শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন ১৩ বলে অপরাজিত ১৯ এবং আবু হায়দার রনি ৫ বলে অপরাজিত ৮ রান করে দলের জয় নিশ্চিত করেন।

এই জয়ের ফলে টপ এন্ড টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ এইচপি দল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মার্কিন সামরিক বিমান অবতরণের পরই মস্কোয় সিআইএ প্রধান, গোপন বৈঠক ঘিরে নানা জল্পনা

সাব্বিরের ঝড়ো ফিফটিতে হোবার্টকে হারিয়ে বাংলাদেশের টানা জয়

আপডেটের সময়: ০৬:২৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। নেপালকে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করার পর এবার হোবার্ট হারিকেন্স একাডেমিকেও হারিয়েছে তারা। সাব্বির রহমানের দুর্দান্ত ফিফটিতে ৩ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

রোববার (২৩ আগস্ট) ডারউইনে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ এইচপি দল।

ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে হোবার্ট হারিকেন্স একাডেমি। দলের হয়ে সর্বোচ্চ রান করেন টিগুই ওয়াইলি। ৫৩ বলে ৭৮ রানের ইনিংসে চারটি বাউন্ডারি ও তিনটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ব্র্যাডলি হোপ করেন ১৭ বলে ২২ রান।

আরও পড়ুনঃ  রাতে ঢাকায় বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

বাংলাদেশ এইচপির বোলারদের মধ্যে রুবেল হোসেন ৩টি এবং রিপন মণ্ডল ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৬০ রানেই চারটি উইকেট হারায় তারা। তবে একপ্রান্তে দৃঢ়ভাবে ব্যাট করতে থাকেন সাব্বির রহমান।

আরও পড়ুনঃ  রংপুরে একই পরিবারের ৪ জন হত্যা: ময়নাতদন্তে এসিড ব্যবহারের প্রমাণ মেলেনি

দারুণ ব্যাটিংয়ে মাত্র ৩৬ বলে অর্ধশতক পূর্ণ করেন সাব্বির। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৯ রান করে আউট হন তিনি। তার ইনিংসে ছিল ছয়টি চার ও দুটি ছক্কা।

আরও পড়ুনঃ  নারী নির্যাতন প্রতিরোধ দিবসে উদ্বেগ: ধর্ষণের পর হত্যার ঘটনা বাড়ছে