ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্কটল্যান্ড ম্যাচের আগে বিড়ম্বনা, বিমানে আটকা ব্রাজিলের ফুটবলাররা

  • Arif
  • আপডেটের সময়: ০৯:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ২৯ সময় দেখুন

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ফোর্ট লডারডেলে পৌঁছেছে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যাত্রাপথে বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়েছে সেলেসাওদের। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক থেকে মায়ামিগামী দলের ফ্লাইট প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়, যার প্রভাব পড়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের সূচিতেও।

মঙ্গলবার (২৩ জুন) সকালে স্কটল্যান্ড ম্যাচের প্রস্তুতি হিসেবে শেষ অনুশীলন সারে ব্রাজিল। এরপর কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টার থেকে সরাসরি নিউইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় দলটি। স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও নিউইয়র্কে ভারী বৃষ্টিপাতের কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুনঃ  বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি নেই, মিলবে প্রণোদনাও

ফলে নির্ধারিত সময়ের পরিবর্তে বিকেল ৫টায় উড়াল দেয় ব্রাজিল দলের বিমান। দীর্ঘ অপেক্ষার কারণে খেলোয়াড়দের প্রায় তিন ঘণ্টা বিমানের ভেতরেই অবস্থান করতে হয়। সাধারণত তিন ঘণ্টার এই যাত্রা মিলিয়ে পুরো দলকে অন্তত ছয় ঘণ্টার বেশি সময় বিমানেই কাটাতে হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করল ১১ দলীয় জোট

বিলম্বিত যাত্রার পর স্থানীয় সময় রাত ৯টার দিকে মিয়ামির উত্তরে অবস্থিত ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ব্রাজিল। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছালেও দলকে স্বাগত জানাতে ভক্তদের আগ্রহে কোনো ঘাটতি ছিল না। হোটেলের সামনে জড়ো হওয়া সমর্থকদের অনেকেই খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফ সংগ্রহ করেন।

ফ্লাইট বিলম্বের সরাসরি প্রভাব পড়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনেও। শুরুতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে আনচেলত্তি ও ফরোয়ার্ড মাথিয়াস কুনিয়ার নির্ধারিত সংবাদ সম্মেলন আয়োজন না করার অনুরোধ জানিয়েছে। তবে শেষ পর্যন্ত দেরিতেই সংবাদ সম্মেলন হয়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীকে ঘরে তোলার স্বপ্ন ছিল, ফিরছেন লাশ হয়ে: নাটোরের সাব্বির

‘সি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামীকাল ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে ব্রাজিল। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই ম্যাচের ফলই নির্ধারণ করবে গ্রুপে তাদের চূড়ান্ত অবস্থান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

স্কটল্যান্ড ম্যাচের আগে বিড়ম্বনা, বিমানে আটকা ব্রাজিলের ফুটবলাররা

আপডেটের সময়: ০৯:৩২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ফোর্ট লডারডেলে পৌঁছেছে ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যাত্রাপথে বড় ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়েছে সেলেসাওদের। প্রতিকূল আবহাওয়ার কারণে নিউইয়র্ক থেকে মায়ামিগামী দলের ফ্লাইট প্রায় তিন ঘণ্টা বিলম্বিত হয়, যার প্রভাব পড়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের সূচিতেও।

মঙ্গলবার (২৩ জুন) সকালে স্কটল্যান্ড ম্যাচের প্রস্তুতি হিসেবে শেষ অনুশীলন সারে ব্রাজিল। এরপর কলাম্বিয়া পার্ক ট্রেনিং সেন্টার থেকে সরাসরি নিউইয়র্ক আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয় দলটি। স্থানীয় সময় দুপুর ২টায় ফ্লাইট ছাড়ার কথা থাকলেও নিউইয়র্কে ভারী বৃষ্টিপাতের কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুনঃ  স্ত্রীকে ঘরে তোলার স্বপ্ন ছিল, ফিরছেন লাশ হয়ে: নাটোরের সাব্বির

ফলে নির্ধারিত সময়ের পরিবর্তে বিকেল ৫টায় উড়াল দেয় ব্রাজিল দলের বিমান। দীর্ঘ অপেক্ষার কারণে খেলোয়াড়দের প্রায় তিন ঘণ্টা বিমানের ভেতরেই অবস্থান করতে হয়। সাধারণত তিন ঘণ্টার এই যাত্রা মিলিয়ে পুরো দলকে অন্তত ছয় ঘণ্টার বেশি সময় বিমানেই কাটাতে হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলা কিউআর লেনদেনে মার্চেন্ট ফি নেই, মিলবে প্রণোদনাও

বিলম্বিত যাত্রার পর স্থানীয় সময় রাত ৯টার দিকে মিয়ামির উত্তরে অবস্থিত ফোর্ট লডারডেল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ব্রাজিল। নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পৌঁছালেও দলকে স্বাগত জানাতে ভক্তদের আগ্রহে কোনো ঘাটতি ছিল না। হোটেলের সামনে জড়ো হওয়া সমর্থকদের অনেকেই খেলোয়াড়দের সঙ্গে ছবি তোলেন এবং অটোগ্রাফ সংগ্রহ করেন।

ফ্লাইট বিলম্বের সরাসরি প্রভাব পড়েছে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির সংবাদ সম্মেলনেও। শুরুতে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ফিফার কাছে আনচেলত্তি ও ফরোয়ার্ড মাথিয়াস কুনিয়ার নির্ধারিত সংবাদ সম্মেলন আয়োজন না করার অনুরোধ জানিয়েছে। তবে শেষ পর্যন্ত দেরিতেই সংবাদ সম্মেলন হয়েছে।

আরও পড়ুনঃ  ১৮ বছরে নির্যাতিতদের বীরের মর্যাদা ও ভাতা দেওয়ার উদ্যোগ