স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
গত ১৮ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ
- প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস পিএলসি
- পদের নাম: এক্সিকিউটিভ
- বিভাগ: আর অ্যান্ড ডি (ওভেন ফেব্রিক)
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মক্ষেত্র: অফিসে
- কর্মস্থল: ময়মনসিংহ
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
- বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
- বেতন: আলোচনা সাপেক্ষে
- অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
- আবেদনের মাধ্যম: অনলাইন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি গার্মেন্টস ও টেক্সটাইল খাতে কাজের দক্ষতা থাকতে হবে।
সংশ্লিষ্ট পদে আবেদন করতে প্রার্থীর কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন প্রক্রিয়া দেখতে এখানে আবেদন করুন।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬
প্রতিবেদকের নাম 




















