ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। মাত্র ১০ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
শনিবার (২২ আগস্ট) টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইনিংসের শুরু থেকেই স্টার্কের গতিময় ও সুইং বোলিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ৭ ওভারের মধ্যেই মাত্র ১২ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। মাত্র ২২ বলের ব্যবধানে এই পাঁচ উইকেট নেন স্টার্ক।
ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সাজঘরে পাঠান তিনি। পরে মুমিনুল হক ও লিটন দাসকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন অস্ট্রেলিয়ান এই পেসার।
এরপর প্যাট কামিন্সের বলে মুশফিকুর রহিম বোল্ড হয়ে ফিরে যান। লাঞ্চের সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৫ রান।
লাঞ্চের পর মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষদিকে শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের কিছুটা প্রতিরোধে বাংলাদেশের ইনিংস ৬৪ রান পর্যন্ত পৌঁছায়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। তার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন স্টার্ক।
এদিনের বোলিংয়ের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ডও ছাড়িয়ে যান স্টার্ক।

আরও পড়ুনঃ  খরার চাপে পানামা খালে কমছে জাহাজ চলাচল, বাড়তে পারে পরিবহন ব্যয়
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

স্টার্কের আগুনঝরা বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

আপডেটের সময়: ০২:০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৬৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। মাত্র ১০ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন স্টার্ক। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
শনিবার (২২ আগস্ট) টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইনিংসের শুরু থেকেই স্টার্কের গতিময় ও সুইং বোলিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। প্রথম ৭ ওভারের মধ্যেই মাত্র ১২ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। মাত্র ২২ বলের ব্যবধানে এই পাঁচ উইকেট নেন স্টার্ক।
ইনিংসের প্রথম বলেই সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও সাজঘরে পাঠান তিনি। পরে মুমিনুল হক ও লিটন দাসকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন অস্ট্রেলিয়ান এই পেসার।
এরপর প্যাট কামিন্সের বলে মুশফিকুর রহিম বোল্ড হয়ে ফিরে যান। লাঞ্চের সময় বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩৫ রান।
লাঞ্চের পর মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদও বেশিক্ষণ টিকতে পারেননি। শেষদিকে শরিফুল ইসলাম ও তাইজুল ইসলামের কিছুটা প্রতিরোধে বাংলাদেশের ইনিংস ৬৪ রান পর্যন্ত পৌঁছায়।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। তার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি টানেন স্টার্ক।
এদিনের বোলিংয়ের মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার ডেল স্টেইনের ৪৩৯ উইকেটের রেকর্ডও ছাড়িয়ে যান স্টার্ক।

আরও পড়ুনঃ  শুধু ভবন নয়, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে: ডেপুটি স্পিকার