ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অনলাইন চালের দাম স্থিতিশীল—বাজার পরিদর্শন শেষে মন্ত্রী সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয় ডিম টাটকা না পুরোনো—সহজে বোঝার উপায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বরাষ্ট্রমন্ত্রী: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে এ ধরনের ঘটনার বিষয়টি বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নিয়মিতভাবে জোরালোভাবে উত্থাপন করা হয়। একই সঙ্গে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান সবসময় কঠোর ছিল বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  ১৬ দিনে প্রবাসী আয় এলো ১৭৩ কোটি মার্কিন ডলার

মন্ত্রী আরও বলেন, সীমান্তে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নিহতদের পরিবারের ক্ষতিপূরণ ও জবাবদিহির বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনায় তুলে ধরা হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য দিতে গিয়ে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশ ইন করা ২,৩৬৯ জনের মধ্যে বেশিরভাগকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, কিছু ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে পুশব্যাক করা হয়েছে। সীমান্তে পুশ ইন ও চোরাচালান রোধে বিজিবি একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  সিনেমা দেখে কান্নার ভিডিও ঘিরে গুঞ্জন, ভুয়া অভিযোগের জবাব দিলেন দর্শক

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে “বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ” গঠন করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুনঃ  দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

এছাড়া মন্ত্রী জানান, মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান জোরদার করা হয়েছে, বিপুল পরিমাণ মাদক ও অবৈধ পণ্য জব্দ করা হয়েছে এবং হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীতে কিশোর গ্যাং ও অনলাইন অপরাধ দমনে নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি সংসদে জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী: সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি হত্যা মানবাধিকারের গুরুতর লঙ্ঘন

আপডেটের সময়: ০৭:৩৬:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা অত্যন্ত দুঃখজনক এবং এটি মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে এ ধরনের ঘটনার বিষয়টি বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নিয়মিতভাবে জোরালোভাবে উত্থাপন করা হয়। একই সঙ্গে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অবস্থান সবসময় কঠোর ছিল বলেও তিনি জানান।

আরও পড়ুনঃ  বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

মন্ত্রী আরও বলেন, সীমান্তে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নিহতদের পরিবারের ক্ষতিপূরণ ও জবাবদিহির বিষয়টি দ্বিপক্ষীয় আলোচনায় তুলে ধরা হলেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে তথ্য দিতে গিয়ে তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশ ইন করা ২,৩৬৯ জনের মধ্যে বেশিরভাগকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, কিছু ফিরিয়ে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে পুশব্যাক করা হয়েছে। সীমান্তে পুশ ইন ও চোরাচালান রোধে বিজিবি একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ১৬ দিনে প্রবাসী আয় এলো ১৭৩ কোটি মার্কিন ডলার

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদারে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে “বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ” গঠন করা হয়েছে এবং স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

আরও পড়ুনঃ  ইসলামে সীমান্ত রক্ষার গুরুত্ব ও আখিরাতের অশেষ প্রতিদান