ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা মেসির পছন্দের পানীয় ‘ইয়ারবা মাতে’ কী, কীভাবে তৈরি হয় বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে আলোচনা ভোলায় সেতু ভেঙে বালুবাহী ট্রাক খালে, চালক নিহত নতুন পে স্কেল: জুলাই থেকেই বাড়তি বেতন পেতে পারেন সরকারি চাকরিজীবীরা মেসির কারণে আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা মেসির প্রথম গোল নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হবে: শিক্ষামন্ত্রী লেবানন থেকে সেনা প্রত্যাহারে মার্কিন চাপের মুখে ইসরাইল, আলোচনার প্রস্তুতি ঝড়ে খুঁটি ভেঙে সখীপুরের দুই গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎহীন, চরম ভোগান্তি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণকাজে অনিয়মের অভিযোগের পর তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের নজরে আসে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের হুমকির অভিযোগ

এর পরিপ্রেক্ষিতে ডা. রেজওয়ানা রশীদের নির্দেশনায় তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিসেলী ঘোষ মুনমুন। সদস্য সচিব করা হয়েছে কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মুন্নুর আহমেদকে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এটিএম কামরুজ্জামান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

রোববার (২১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। এর আগে সকালে তার স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  রমনা পার্কে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের সবুজের অঙ্গীকার

অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে নির্মাণকাজের গুণগত মান, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি কাজ নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হচ্ছে কি না, তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।

কমিটির সদস্য সচিব মো. মুন্নুর আহমেদ বলেন, নির্মাণকাজের প্রতিটি বিষয় কারিগরি দৃষ্টিকোণ থেকে যাচাই করা হবে। ব্যবহৃত উপকরণ, কাজের মান ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা করে নিরপেক্ষ প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ  বগুড়ার তিন ইউনিয়নের নাম বদলে গণশুনানি আজ, চূড়ান্ত হবে নতুন নাম

কমিটির সভাপতি ডা. জিসেলী ঘোষ মুনমুন বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরেজমিন পরিদর্শনের মাধ্যমে বাস্তব পরিস্থিতি মূল্যায়ন করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

ইউএনও এটিএম কামরুল ইসলাম বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। মনিটরিং কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে রেহানা আক্তার: রাজনৈতিক মন্তব্য ও দাবি নিয়ে তীব্র আলোচনা

স্বাস্থ্য কমপ্লেক্সের গেইট নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি

আপডেটের সময়: ০৮:১৭:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটক ও সীমানা প্রাচীর নির্মাণকাজে অনিয়মের অভিযোগের পর তিন সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলামের নজরে আসে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  রায়পুরায় সংঘর্ষে নিহত বেড়ে ৪, খোঁজ মেলেনি নিখোঁজ বুলবুলের

এর পরিপ্রেক্ষিতে ডা. রেজওয়ানা রশীদের নির্দেশনায় তিন সদস্যের মনিটরিং কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জিসেলী ঘোষ মুনমুন। সদস্য সচিব করা হয়েছে কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মুন্নুর আহমেদকে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক এটিএম কামরুজ্জামান কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

রোববার (২১ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ। এর আগে সকালে তার স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের তথ্য জানানো হয়।

আরও পড়ুনঃ  সাভারে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু

অফিস আদেশ অনুযায়ী, কমিটিকে নির্মাণকাজের গুণগত মান, অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সরেজমিনে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি কাজ নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হচ্ছে কি না, তা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে হবে।

কমিটির সদস্য সচিব মো. মুন্নুর আহমেদ বলেন, নির্মাণকাজের প্রতিটি বিষয় কারিগরি দৃষ্টিকোণ থেকে যাচাই করা হবে। ব্যবহৃত উপকরণ, কাজের মান ও বাস্তব অগ্রগতি পর্যালোচনা করে নিরপেক্ষ প্রতিবেদন জমা দেওয়া হবে।

আরও পড়ুনঃ   জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক