ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে বড় পরিবর্তনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি চিকিৎসা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ধাপে ধাপে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  মার্কিন সেনাকে আটক বা হত্যায় ৩০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা ইরানের সেনাপ্রধানের

উপজেলা পর্যায়ে বাড়বে চিকিৎসাসেবা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নীত করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শুধু শয্যা সংখ্যা বাড়ানো নয়, চিকিৎসার পরিধিও বিস্তৃত করা হবে। ১৫১ শয্যার হাসপাতালগুলোতে প্রসূতি মায়েদের জন্য আলাদা ২৫ শয্যার ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০ শয্যার পৃথক ওয়ার্ড রাখার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া উপজেলা পর্যায়েই কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ওষুধ ও চিকিৎসক সংকট সমাধানের উদ্যোগ

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক বছরে দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। হাসপাতালের ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীদের সঙ্গে আচরণ নিয়েও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  নেপালের সম্মানসূচক জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন হাসপাতাল থেকে এসব সমস্যার বিষয়ে তথ্য পাওয়া গেছে। চিকিৎসক ও ওষুধের সংকট কাটানোর পাশাপাশি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারি স্বাস্থ্যসেবায় আস্থা ফেরানোর লক্ষ্য

সরকারি হাসপাতালের সেবার মান উন্নত করে সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পনাগুলো বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুনঃ  অশোভন আচরণের অভিযোগে পুত্রবধূর রাজকীয় উপাধি কেড়ে নিলেন ব্রুনাইয়ের সুলতান

তার মতে, উপজেলা পর্যায়ে অবকাঠামো ও চিকিৎসাসেবা উন্নত করা গেলে প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বারবার জেলা বা রাজধানীমুখী হতে হবে না।

হাসপাতাল পরিদর্শনে রোগীদের সঙ্গে কথা

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার মান, ওষুধ সরবরাহ ও হাসপাতালের খাবারের বিষয়ে খোঁজ নেন।

পরে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে বড় পরিবর্তনের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী

আপডেটের সময়: ০৪:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি চিকিৎসা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক ও উন্নত চিকিৎসাকেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ধাপে ধাপে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল

উপজেলা পর্যায়ে বাড়বে চিকিৎসাসেবা

স্বাস্থ্যমন্ত্রী বলেন, উন্নীত করা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শুধু শয্যা সংখ্যা বাড়ানো নয়, চিকিৎসার পরিধিও বিস্তৃত করা হবে। ১৫১ শয্যার হাসপাতালগুলোতে প্রসূতি মায়েদের জন্য আলাদা ২৫ শয্যার ওয়ার্ড এবং শিশুদের জন্য ২০ শয্যার পৃথক ওয়ার্ড রাখার পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া উপজেলা পর্যায়েই কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

ওষুধ ও চিকিৎসক সংকট সমাধানের উদ্যোগ

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক বছরে দেশের স্বাস্থ্য খাতে অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন। হাসপাতালের ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং রোগীদের সঙ্গে আচরণ নিয়েও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  দুই হাত নেই, মুখে কলম ধরে দাখিল পাস রিয়াদের