ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু রাকসু জিএসের কার্যালয়ে হামলার অভিযোগ, আদালতে মামলা মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি, আবার কারাগারে শাকিল সার সংকটের অভিযোগকে ‘পরিকল্পিত ষড়যন্ত্র’ বললেন কৃষিমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রিসোর্ট দখলের অভিযোগ, ছাত্রদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা ‘এ’ দলের হয়ে ভালো করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ জোরালো শটে আহত ভারতীয় আম্পায়ার, আইসিইউতে চিকিৎসাধীন নান্দাইলে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে সমাবেশের অভিযোগ, ৬ কিশোর গ্রেফতার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো ইতিবাচক তথ্য নেই কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ওমান ‘বাধা সৃষ্টি করলে’ দেশটিতে তীব্র বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির ওপর ‘তীব্র বোমা হামলা’ চালানো হবে।

আরও পড়ুনঃ  বৃষ্টির পানির ড্রামে ১৪ দিনের নবজাতকের মরদেহ, মা আটক

হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে।

হরমুজ প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের উপকূল। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই নৌপথের ওপর নির্ভরশীল।

ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। গত শুক্রবার তিনি এমনও দাবি করেন যে, প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৮

এর জবাবে ইরান জানিয়েছে, অবরুদ্ধ এই গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথের নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকবে।

ইরানকে আত্মসমর্পণের আহ্বান

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকেও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য মার্কিন নেতৃত্বাধীন চাপ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ

ট্রাম্প আরও দাবি করেন, তার প্রশাসনের সঙ্গে ইরানের রেভোলিউশনারি গার্ডের কর্মকর্তাদের সরাসরি একটি গোপন যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তিনি ইরানি কর্মকর্তাদের ‘ভালো খেলোয়াড়’ হিসেবে উল্লেখ করলেও দাবি করেন, তারা প্রায় ধ্বংসের পথে।

এদিকে যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও রয়েছে। যুদ্ধটি মার্কিন জনগণের কাছে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠলেও ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চুক্তি করতে তার কোনো তাড়াহুড়ো নেই।

সূত্র: এএফপি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মের সীমা পেরিয়ে শেষ বিদায়ে, আব্দুর রহমানের জানাজায় শতাধিক হিন্দু

হরমুজ ইস্যুতে ওমানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

আপডেটের সময়: ০৭:৪৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ওমান ‘বাধা সৃষ্টি করলে’ দেশটিতে তীব্র বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতার পথে ওমান বাধা হয়ে দাঁড়ালে দেশটির ওপর ‘তীব্র বোমা হামলা’ চালানো হবে।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৮

হরমুজ নিয়ে ইরান-ওমান আলোচনা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান ও ওমানের কর্মকর্তারা কয়েক সপ্তাহ ধরে আলোচনা করছেন। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ একটি যৌথ ঘোষণার বিষয়ে কাজ করছে।

হরমুজ প্রণালির উত্তরে ইরান এবং দক্ষিণে ওমানের উপকূল। আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের বড় একটি অংশ এই নৌপথের ওপর নির্ভরশীল।

ট্রাম্প এর আগে একাধিকবার দাবি করেছেন, হরমুজ প্রণালি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। গত শুক্রবার তিনি এমনও দাবি করেন যে, প্রণালিটিকে মার্কিন ভূখণ্ডের অংশ হিসেবে ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ

এর জবাবে ইরান জানিয়েছে, অবরুদ্ধ এই গুরুত্বপূর্ণ জ্বালানি নৌপথের নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকবে।

ইরানকে আত্মসমর্পণের আহ্বান

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকেও আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তার ভাষ্য, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস এবং দেশটির বিতর্কিত পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার জন্য মার্কিন নেতৃত্বাধীন চাপ অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  জ্বালানি সংকট কাটাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে: নৌপরিবহন মন্ত্রী