ঢাকা ০৭:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আসিফ মাহমুদের ভোটার এলাকা এখন ঢাকা উত্তরে যশোরে নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্যের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার রামুতে ফিফার বিশ্বমানের ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের পথ খুলল মৈত্রী-বন্ধন-মিতালী ট্রেন চালু নিয়ে মঙ্গলবার বৈঠক গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় নিহত ১ চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ৫১৯ জন মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার আহ্বান হাইকমিশনের লং মার্চের নামে বিরোধী দল গণতন্ত্র নষ্টের চেষ্টা করছে: রিজভী জ্বালানি তেলের বাজারে বেসরকারি খাত, কমবে বিপিসির একচেটিয়া নিয়ন্ত্রণ সংবাদ কনটেন্ট ব্যবহারের অভিযোগে ওপেনএআই-মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ প্রণালিতে ছয় জাহাজে হামলার দাবি ইরানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ এবং অনুমতিবিহীন রুটে চলা আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

ইরানি পক্ষের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালিতে এসব হামলা চালানো হয়েছে। তবে নতুন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহরে হামলা চালিয়েছে বলে দেশটি দাবি করে। এরপরই ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  বিএনপির রাজনৈতিক ভূমিকা নিয়ে তথ্যনির্ভর গবেষণার আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির

একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার খবর

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, উত্তর আরব উপসাগর ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

সংস্থাটি জানায়, জাহাজগুলোতে শক্তিশালী হামলা চালানো হয়েছে, যা সেগুলোকে সম্পূর্ণ অচল করে দিতে সক্ষম। তবে এসব ঘটনায় হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হওয়ার আহ্বান আইজিপির

ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

এদিকে ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে দেশটির তেলবাহী ট্যাংকারগুলোতে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ।

তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। তার ভাষ্য, ইরানের তেলবাহী ট্যাংকারের বহর অরক্ষিত অবস্থায় রয়েছে।

আরও পড়ুনঃ  মার্কিন মুদ্রায় এবার ট্রাম্পের প্রতিকৃতি, তৈরি হলো নতুন এক ইতিহাস

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ইরানের নৌ ও বিমান সক্ষমতা সীমিত এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ ও সাবমেরিন দেশটির ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে জাহাজে হামলা-পাল্টা হামলার এসব ঘটনা নতুন করে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আসিফ মাহমুদের ভোটার এলাকা এখন ঢাকা উত্তরে

হরমুজ প্রণালিতে ছয় জাহাজে হামলার দাবি ইরানের

আপডেটের সময়: ১০:২০:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে তিনটি মার্কিন যুদ্ধজাহাজ এবং অনুমতিবিহীন রুটে চলা আরও তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

ইরানি পক্ষের দাবি অনুযায়ী, হরমুজ প্রণালিতে এসব হামলা চালানো হয়েছে। তবে নতুন এই হামলার বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে শনিবার ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় মার্কিন বাহিনী। এর প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী গার্ড যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহরে হামলা চালিয়েছে বলে দেশটি দাবি করে। এরপরই ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানানো হয়।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ বিলের অসঙ্গতিতে প্রধানমন্ত্রীর মা-বাবাকে গালাগালি গ্রহণযোগ্য নয়: রাশেদ খাঁন

একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার খবর

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও জানায়, উত্তর আরব উপসাগর ও ওমান উপসাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।

সংস্থাটি জানায়, জাহাজগুলোতে শক্তিশালী হামলা চালানো হয়েছে, যা সেগুলোকে সম্পূর্ণ অচল করে দিতে সক্ষম। তবে এসব ঘটনায় হতাহত বা পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুনঃ  ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে উঠল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ