ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’, সুগন্ধি চালের দামে রেকর্ড উল্লম্ফন, এক মাসে কেজিতে বেড়েছে ৬০–৮০ টাকা শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের ঢাকার মঞ্চে প্রথমবার গান শোনাবেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম দক্ষ মানবসম্পদ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী ৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আগস্টে টানা বৃষ্টি ও বন্যার আভাস, সাগরে একাধিক লঘুচাপের শঙ্কা সাভারে মশাল মিছিলের সময় ৯ জন গ্রেপ্তার, জব্দ ব্যানার-মশাল ও মোটরসাইকেল জয়পুরহাট-নওগাঁর নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধে ইরানকে ভারতের আহ্বান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তাকে আশ্বস্ত করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের টোল, অতিরিক্ত ফি বা বীমা সংক্রান্ত অর্থ আদায় করা হবে না।

বুধবার (২৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজের কাছ থেকে কোনো টোল বা অতিরিক্ত অর্থ নেওয়া হবে না এবং ভবিষ্যতেও এমন অর্থ গ্রহণের পরিকল্পনা নেই।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

তিনি সতর্ক করে বলেন, যদি এই তথ্য অসত্য প্রমাণিত হয়, তাহলে ইরানের সঙ্গে চলমান আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

তবে ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও ইরান একই অবস্থান বজায় রাখবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

এর আগে ইরান জানিয়ে আসছিল, তারা হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল নয়, বরং বিভিন্ন সামুদ্রিক সেবার বিপরীতে নির্ধারিত ফি আদায়ের বিষয়টি বিবেচনা করছে। এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ  পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২

মঙ্গলবার ইরান ও ওমান যৌথভাবে জানায়, হরমুজ প্রণালিতে প্রদত্ত বিভিন্ন সেবার বিনিময়ে কী পরিমাণ অর্থ নেওয়া হবে, তা পর্যালোচনা করা হচ্ছে। একই সঙ্গে দুই দেশই এই কৌশলগত জলপথে নিজেদের সার্বভৌম অধিকার রয়েছে বলে পুনর্ব্যক্ত করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘তোমাকে ছাড়া এখনও বেঁচে আছি’,

হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প

আপডেটের সময়: ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান তাকে আশ্বস্ত করেছে যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে কোনো ধরনের টোল, অতিরিক্ত ফি বা বীমা সংক্রান্ত অর্থ আদায় করা হবে না।

বুধবার (২৪ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজের কাছ থেকে কোনো টোল বা অতিরিক্ত অর্থ নেওয়া হবে না এবং ভবিষ্যতেও এমন অর্থ গ্রহণের পরিকল্পনা নেই।

আরও পড়ুনঃ  শুটিং সেটে আহত রাশমিকা মান্দানা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের

তিনি সতর্ক করে বলেন, যদি এই তথ্য অসত্য প্রমাণিত হয়, তাহলে ইরানের সঙ্গে চলমান আলোচনা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুনঃ  হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

তবে ৬০ দিনের আলোচনাকাল শেষ হওয়ার পরও ইরান একই অবস্থান বজায় রাখবে কি না, সে বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

এর আগে ইরান জানিয়ে আসছিল, তারা হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে টোল নয়, বরং বিভিন্ন সামুদ্রিক সেবার বিপরীতে নির্ধারিত ফি আদায়ের বিষয়টি বিবেচনা করছে। এ প্রস্তাবের বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ  ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, দুই শিশুসহ নিহত ৭