ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু রাতে বিদ্যুতের চাহিদা বাড়ছে অটোরিকশা-ইবাইক চার্জে: জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি টেক্সাসে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ মন্ত্রিসভায় বড় পরিবর্তন, এলজিআরডিতে সালাহউদ্দিন ও স্বরাষ্ট্রে এ্যানি রংপুরে গ্যারেজ মালিককে কুপিয়ে হত্যা, লুটের অভিযোগ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে জেতাতে চায় বিএনপি প্রধানমন্ত্রীর পরবর্তী কোনো সফর এখনও চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাওরে জলাবদ্ধতা, ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা

  • arif
  • আপডেটের সময়: ০৩:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • ৬ সময় দেখুন

টানা বৃষ্টি, নদীভাঙন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপাড়ের প্রায় ১৯৮ হেক্টর জমিতে আমন ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় এক মাস ধরে হাওরটি জলাবদ্ধ থাকায় সময়মতো জমি চাষ করতে না পেরে বিপাকে পড়েছেন হাওরপাড়ের কৃষক ও জমির মালিকেরা।

স্থানীয়দের অভিযোগ, হাওরের পানি নিষ্কাশনের জন্য নির্মিত পাম্প হাউস সচল থাকলেও বিদ্যুৎ সমস্যার অজুহাতে নিয়মিত পানি নিষ্কাশন করা হচ্ছে না। ফলে আমন মৌসুমে জমি প্রস্তুত করতে পারছেন না কৃষকেরা।

আরও পড়ুনঃ  বাংলাদেশে নতুন বিনিয়োগের সম্ভাবনা খুঁজছে মার্কিন শীর্ষ কোম্পানিগুলো

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরের জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমি আবাদযোগ্য রাখার লক্ষ্যে ১৯৮৬ সালে রাজনগর উপজেলার কাশিপুর এলাকায় কুশিয়ারা নদীর তীরে পানি নিষ্কাশনের জন্য একটি পাম্প হাউস নির্মাণ করা হয়। সেখানে আটটি পাম্প রয়েছে। কয়েক বছর সুফল পাওয়ার পর ধীরে ধীরে পাম্প হাউসটি নষ্ট হয়ে যায়। পরে ২০১৭ সালে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে এটি সংস্কার করা হয়।

স্থানীয়দের দাবি, বর্তমানে পাম্প হাউসটি ভালো থাকলেও বিদ্যুৎ সমস্যার কারণে সময়মতো হাওরের পানি নিষ্কাশন করা হচ্ছে না।

আরও পড়ুনঃ  মজুত কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে চাপ দিচ্ছে পেন্টাগন

হাওরপাড়ের পশ্চিমভাগ গ্রামের কৃষক রিপন ঘোষ বলেন, জলাবদ্ধতার কারণে তাঁর ১০ বিঘা জমিতে আমন আবাদ করতে পারছেন না। জমিতে রোপণের জন্য রাখা ধানের চারার বয়স হয়ে যাচ্ছে। সময়মতো রোপণ করতে না পারলে চারাগুলো নষ্ট হয়ে যাবে।

কানিকিয়ারি গ্রামের কৃষক নয়ন মিয়া, দুরুদ মিয়া ও সামছুলসহ অনেকে বলেন, বন্যার কারণে এবার তাঁরা বোরো ধান কাটতে পারেননি। এখন জলাবদ্ধতার কারণে আমন আবাদও করতে পারছেন না। আমন আবাদ করতে না পারলে তাঁদের বড় ধরনের লোকসানে পড়তে হবে।

আরও পড়ুনঃ  সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, জলাবদ্ধতার কারণে রাজনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন পর্যন্ত প্রায় ১৯৮ হেক্টর আমন আবাদি জমি পানির নিচে রয়েছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে নিয়মিত পাম্প চালিয়ে পানি নিষ্কাশন করা যাচ্ছে না। এ ছাড়া কুশিয়ারা নদীর পানি হাওরের পানির স্তরের চেয়ে ওপরে প্রবাহিত হওয়ায় হাওরের পানি কমছে না। পানি কমানোর জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

হাওরে জলাবদ্ধতা, ১৯৮ হেক্টর জমিতে আমন চাষ নিয়ে অনিশ্চয়তা

আপডেটের সময়: ০৩:২৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

টানা বৃষ্টি, নদীভাঙন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপাড়ের প্রায় ১৯৮ হেক্টর জমিতে আমন ধান চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রায় এক মাস ধরে হাওরটি জলাবদ্ধ থাকায় সময়মতো জমি চাষ করতে না পেরে বিপাকে পড়েছেন হাওরপাড়ের কৃষক ও জমির মালিকেরা।

স্থানীয়দের অভিযোগ, হাওরের পানি নিষ্কাশনের জন্য নির্মিত পাম্প হাউস সচল থাকলেও বিদ্যুৎ সমস্যার অজুহাতে নিয়মিত পানি নিষ্কাশন করা হচ্ছে না। ফলে আমন মৌসুমে জমি প্রস্তুত করতে পারছেন না কৃষকেরা।

আরও পড়ুনঃ  বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা, ঋতুর জিপিএ-৫; উচ্চশিক্ষা নিয়ে শঙ্কা

স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরের জলাবদ্ধতা নিরসন ও কৃষিজমি আবাদযোগ্য রাখার লক্ষ্যে ১৯৮৬ সালে রাজনগর উপজেলার কাশিপুর এলাকায় কুশিয়ারা নদীর তীরে পানি নিষ্কাশনের জন্য একটি পাম্প হাউস নির্মাণ করা হয়। সেখানে আটটি পাম্প রয়েছে। কয়েক বছর সুফল পাওয়ার পর ধীরে ধীরে পাম্প হাউসটি নষ্ট হয়ে যায়। পরে ২০১৭ সালে প্রায় ৮৬ কোটি টাকা ব্যয়ে এটি সংস্কার করা হয়।

স্থানীয়দের দাবি, বর্তমানে পাম্প হাউসটি ভালো থাকলেও বিদ্যুৎ সমস্যার কারণে সময়মতো হাওরের পানি নিষ্কাশন করা হচ্ছে না।

আরও পড়ুনঃ  মজুত কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে চাপ দিচ্ছে পেন্টাগন

হাওরপাড়ের পশ্চিমভাগ গ্রামের কৃষক রিপন ঘোষ বলেন, জলাবদ্ধতার কারণে তাঁর ১০ বিঘা জমিতে আমন আবাদ করতে পারছেন না। জমিতে রোপণের জন্য রাখা ধানের চারার বয়স হয়ে যাচ্ছে। সময়মতো রোপণ করতে না পারলে চারাগুলো নষ্ট হয়ে যাবে।

কানিকিয়ারি গ্রামের কৃষক নয়ন মিয়া, দুরুদ মিয়া ও সামছুলসহ অনেকে বলেন, বন্যার কারণে এবার তাঁরা বোরো ধান কাটতে পারেননি। এখন জলাবদ্ধতার কারণে আমন আবাদও করতে পারছেন না। আমন আবাদ করতে না পারলে তাঁদের বড় ধরনের লোকসানে পড়তে হবে।

আরও পড়ুনঃ  রামুতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে