ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গ্যাসের অভাবে নরসিংদীর শতাধিক কারখানায় কাঠের বয়লার এক বছরের মধ্যে স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের আশা স্বাস্থ্যমন্ত্রীর গ্রিনল্যান্ডে বাধ্যতামূলক সামরিক সেবা থেকে সৈন্য পাঠাল ডেনমার্ক নিউইয়র্কের সরকারি স্কুলে শিক্ষার্থীদের ৪০ এআই টুল ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা হাসপাতালে থাকা ফারজানা রুপার সঙ্গে দুই সন্তানকে দেখা করার অনুমতি সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নিতে বললেন তথ্যমন্ত্রী পার্থ ব্যবসার ধারণা থাকলেই তরুণদের মিলবে ২০ লাখ টাকা, অর্ধেক অনুদান পাকিস্তানে আটক সেই অভিনন্দন এবার যাত্রীবাহী বিমানের পাইলট ডিএমপির দুই অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি পৌর ভবনে শত শত ডাস্টবিন পড়ে থাকায় বাবরের ক্ষোভ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হামলার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা।

শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর পরিবহন শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  দুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, বাড়ানো হবে প্রযুক্তিগত সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষতিগ্রস্ত রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না।

আরও পড়ুনঃ  ৬১ দিনের বন্দিজীবন থেকে মেঘালয়ের নির্বাসন, স্মৃতিচারণায় আবেগাপ্লুত স্বরাষ্ট্রমন্ত্রী

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  তেল-ডাল-সার-জ্বালানিসহ ১৩ বড় ক্রয় প্রস্তাবে অনুমোদন

তিনি বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শ্রমিক নেতারা জানান, নিরাপত্তা নিশ্চিত ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গ্যাসের অভাবে নরসিংদীর শতাধিক কারখানায় কাঠের বয়লার

হামলার প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

আপডেটের সময়: ০৬:৩৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

মহাসড়কে চালক ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তজেলা বাস টার্মিনালে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান সংগঠনের নেতারা।

শ্রমিক নেতারা জানান, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাস আটকে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। এ সময় বাসের চালক ও সহযোগীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর পরিবহন শ্রমিকদের মধ্যে নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হলে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  দুর্গম সীমান্তে নজরদারিতে ড্রোন, বাড়ানো হবে প্রযুক্তিগত সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষতিগ্রস্ত রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তারা বাস চালাবেন না।

আরও পড়ুনঃ  তেল-ডাল-সার-জ্বালানিসহ ১৩ বড় ক্রয় প্রস্তাবে অনুমোদন

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ বলেন, সকালে জামালপুরগামী ও ঢাকাগামী দুটি বাসে হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ  জামায়াতে যোগ দিলেন ইয়াকুব সরকার, সঙ্গে ৬০ নেতাকর্মী