ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের ডক্টর ফুড’ গ্রেপ্তার, খাবারের আড়ালে মাদক পাচারের অভিযোগ রাতেই ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারকেই করতে হবে: আইনমন্ত্রী সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী চিনিতে লোকসান, অ্যালকোহলে বাজিমাত—কেরুর মুনাফা ছাড়াল ১৬৫ কোটি টাকা প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা প্রধান সড়কে ডেকোরেটিভ পোল বসাবে ডিএনসিসি: প্রশাসক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হামলার হুমকির পর ঢাকায় চীনা দূতাবাসের নিরাপত্তা জোরদার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
  • ২৪ সময় দেখুন

ইমেইলের মাধ্যমে ঢাকাস্থ চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়েছে। হুমকির পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  জুয়েলারি খাত থেকে ২০৩১ সালের মধ্যে ৭ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য বাজুসের

গত বুধবার (১৯ আগস্ট) রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে দূতাবাসে ওই হুমকিমূলক ইমেইল পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে বিষয়টি পুলিশ সদর দপ্তর ও সিটিটিসিকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে দূতাবাসের নিরাপত্তা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  জেনেভা ক্যাম্পে অভিযান, অস্ত্র ও মাদকসহ চুয়া সেলিম গ্রেপ্তার

পরে সিটিটিসির কর্মকর্তারা জাপানি দূতাবাসেও বৈঠক করেন। একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো নিয়েও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় সাপের কামড়ে ৩ বছরের শিশুর মৃত্যু

সিটিটিসির এক কর্মকর্তা জানিয়েছেন, হুমকিদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে। চীনা দূতাবাসসহ ঢাকায় অবস্থিত বিভিন্ন বিদেশি মিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি হুমকির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রংপুরে একই পরিবারের ৪ জন নিহত: মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে হত্যার দাবি পুলিশের

হামলার হুমকির পর ঢাকায় চীনা দূতাবাসের নিরাপত্তা জোরদার

আপডেটের সময়: ০৯:৩৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইমেইলের মাধ্যমে ঢাকাস্থ চীনা দূতাবাসে হামলার হুমকি দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়েছে। হুমকির পর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করতে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের সিটিটিসি ও পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ  ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল দুজনের

গত বুধবার (১৯ আগস্ট) রাতে একটি উগ্রবাদী সংগঠনের নামে দূতাবাসে ওই হুমকিমূলক ইমেইল পাঠানো হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পরে বিষয়টি পুলিশ সদর দপ্তর ও সিটিটিসিকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাকার বারিধারায় চীনা দূতাবাসে অনুষ্ঠিত বৈঠকে সিটিটিসির যুগ্ম পুলিশ কমিশনার মুন্সি শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি প্রতিনিধি দল অংশ নেয়। বৈঠকে দূতাবাসের নিরাপত্তা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, বাংলাদেশি টাকায় কত?