ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো: আইনমন্ত্রী চরাঞ্চলের ঘাস খেয়ে ৩ মহিষের মৃত্যু, অসুস্থ আরও ৩০ বিয়ের আশ্বাসে সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ; প্রবাসী প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার মানুষের কাছে দুঃখ প্রকাশ করলেন হাসনাত ছিনতাইকারীর টানে প্রাণ গেল শিক্ষিকার লং মার্চে এত তেল আসবে কোথা থেকে, বিরোধীদের প্রশ্ন ছুড়ে দিলেন প্রতিমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সরকার: প্রধানমন্ত্রী বিএনপিকে হুমকিদাতারা আজ দেশ ছেড়ে পলাতক: সমাজকল্যাণমন্ত্রী শেরপুর সীমান্তে দুই অভিযানে ১০ লাখ টাকার বেশি ভারতীয় মদ জব্দ ২৪ ঘণ্টার ভোগান্তির পর স্বস্তি, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হালান্ড-চেরকির জোড়া গোলে সিটির বড় জয়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ১১ সময় দেখুন

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়ে লিগে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড ও রায়ান চেরকি।

শুক্রবার (২৮ আগস্ট) ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে মুখোমুখি হয় দুই দল।

আরও পড়ুনঃ  ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

ম্যাচের ১৭তম মিনিটে আন্তোইন সেমেনিওর নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে সিটিকে এগিয়ে দেন হালান্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান চেরকি।

এর দুই মিনিট পর প্যালেস এক গোল শোধ করে। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক পোস্টে লেগে সিটি গোলরক্ষক দোন্নারুম্মার গায়ে প্রতিহত হয়ে জালে জড়ায়। এতে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

আরও পড়ুনঃ  সংসদের তৃতীয় অধিবেশনে অগ্রাধিকার পাবে সংসদীয় কমিটি ও গুরুত্বপূর্ণ বিল: চীফ হুইপ

তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি প্যালেস। ম্যাচের ৫৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন চেরকি। এতে সিটি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।

আরও পড়ুনঃ  সীমান্ত নির্ধারণে কি চীনের প্রস্তাবে সায় দিচ্ছে ভারত? বৈঠকের পর বাড়ছে জল্পনা

ম্যাচের ৮৪তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন হালান্ড। শেষ পর্যন্ত ৪-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী শনিবার কভেন্ট্রির বিপক্ষে মাঠে নামবে সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভারত চলবে ভারতের মতো, বাংলাদেশ চলবে বাংলাদেশের মতো: আইনমন্ত্রী

হালান্ড-চেরকির জোড়া গোলে সিটির বড় জয়

আপডেটের সময়: ১১:২৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়ে লিগে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে পেপ গার্দিওলার দল। সিটির হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড ও রায়ান চেরকি।

শুক্রবার (২৮ আগস্ট) ক্রিস্টাল প্যালেসের মাঠ সেলহার্স্ট পার্কে মুখোমুখি হয় দুই দল।

আরও পড়ুনঃ  রংপুরে ৪ খুন: আদালতে সীমান্তের জবানবন্দি, মিলেছে আসামিদের বক্তব্যের সঙ্গে

ম্যাচের ১৭তম মিনিটে আন্তোইন সেমেনিওর নিখুঁত ক্রস থেকে দারুণ হেডে সিটিকে এগিয়ে দেন হালান্ড। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানেই বিরতিতে যায় ম্যানচেস্টার সিটি।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সিটি। দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রায়ান চেরকি।

এর দুই মিনিট পর প্যালেস এক গোল শোধ করে। ইয়েরেমি পিনোর ফ্রি-কিক পোস্টে লেগে সিটি গোলরক্ষক দোন্নারুম্মার গায়ে প্রতিহত হয়ে জালে জড়ায়। এতে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।

আরও পড়ুনঃ  ঢাকায় চালু হচ্ছে আরেক দেশের ভিসা সেন্টার

তবে বেশিক্ষণ স্বস্তিতে থাকতে পারেনি প্যালেস। ম্যাচের ৫৬তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় গোল করেন চেরকি। এতে সিটি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।

আরও পড়ুনঃ  পুলিশের পাশাপাশি অন্য বাহিনীগুলোকেও জবাবদিহিতার মধ্যে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী