ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির আবারও বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি এখন ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা গ্যাসের দাবিতে কদমতলীতে সড়ক অবরোধ, বিক্ষোভ সিএনজি চালকদের কুয়েতে দুই বাসের মাঝে চাপা পড়ে বাংলাদেশি চালকের মৃত্যু খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ ‘বাকশাল’ নামে গরু জবাই, আম্মারের নেতৃত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোজ পিওকের মানুষ জম্মু-কাশ্মীরের সঙ্গে যুক্ত হতে চাইত: ওমর আবদুল্লাহ গ্যাস সংকট কাটাতে অবকাঠামো তৈরিতে লাগবে দুই বছর: বাণিজ্যমন্ত্রী শুধু কাবিননামায় সই নয়, বিয়ের বৈধতার জন্য প্রয়োজন ইজাব-কবুল বক্স অফিসে দারুণ সাড়া ‘আওয়ারাপন ২’-এর, তৃতীয় কিস্তির ইঙ্গিত ইমরান হাশমির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য হাসপাতালে শিক্ষা কার্যক্রম চালাতে হবে আদ্-দ্বীনকে

হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ-সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে জারি করা হয়েছে এবং রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে তা পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ হচ্ছে না। শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ কার্যক্রম চালিয়ে নিতে কলেজ কর্তৃপক্ষকে অন্য একটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে।

আরও পড়ুনঃ  ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান মোহসেন রেজাই

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে অনুমোদিত হাসপাতাল সংযুক্ত থাকার বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে বিদ্যমান মেডিকেল কারিকুলাম অনুযায়ী তৃতীয় বর্ষ থেকেই শিক্ষার্থীদের হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণ শুরু হয় এবং এমবিবিএস পাসের পর এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।

আরও পড়ুনঃ  চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

এমন পরিস্থিতিতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় কলেজটির শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হতে দেওয়া হবে না।

অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন বলেন, “মেডিকেল কলেজটি নিজেদের উদ্যোগে কোনো উপযুক্ত হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হবে। শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য সেখানে নিয়ে যাওয়া ও ফিরিয়ে আনার দায়িত্বও প্রতিষ্ঠানকেই নিতে হবে। তারা কোন হাসপাতালের সঙ্গে যুক্ত হতে চায়, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে অধিদপ্তরকে জানাতে হবে।”

আরও পড়ুনঃ  ধানমন্ডি-৩২ এ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, সাধারণত সরকারি বা বেসরকারি জেনারেল হাসপাতালের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ থাকলেও এ ক্ষেত্রে আদ্-দ্বীনকে সরকারি প্রতিষ্ঠানের পরিবর্তে বেসরকারি হাসপাতালের সঙ্গে সমঝোতায় যেতে হবে।

ফলে হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা ও ইন্টার্নশিপ চালিয়ে নেওয়ার বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে তৎপর হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পশ্চিম তীরে সেটেলার সহিংসতা বাড়ছে, ইসরায়েলি রাষ্ট্রের মদদের অভিযোগ অ্যামনেস্টির

হাসপাতালের লাইসেন্স বাতিল, অন্য হাসপাতালে শিক্ষা কার্যক্রম চালাতে হবে আদ্-দ্বীনকে

আপডেটের সময়: ০৬:৫২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হাসপাতালের লাইসেন্স বাতিল হওয়ায় আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্নদের প্রশিক্ষণ কার্যক্রম অন্য হাসপাতালে স্থানান্তরের নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এ-সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে জারি করা হয়েছে এবং রোববার (১৪ জুন) কলেজ কর্তৃপক্ষের কাছে তা পৌঁছানোর কথা রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স বাতিল হলেও মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ হচ্ছে না। শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং ইন্টার্নশিপ কার্যক্রম চালিয়ে নিতে কলেজ কর্তৃপক্ষকে অন্য একটি হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) করতে হবে।

আরও পড়ুনঃ  ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত: দীনেশ ত্রিবেদী

বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ৬ ধারা অনুযায়ী, প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজের সঙ্গে অনুমোদিত হাসপাতাল সংযুক্ত থাকার বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে বিদ্যমান মেডিকেল কারিকুলাম অনুযায়ী তৃতীয় বর্ষ থেকেই শিক্ষার্থীদের হাসপাতালে ব্যবহারিক প্রশিক্ষণ শুরু হয় এবং এমবিবিএস পাসের পর এক বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করতে হয়।

আরও পড়ুনঃ  জাহান্নামের দরজা ‘দারবাজা গ্যাস কূপ’