ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অনলাইন চালের দাম স্থিতিশীল—বাজার পরিদর্শন শেষে মন্ত্রী সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয় ডিম টাটকা না পুরোনো—সহজে বোঝার উপায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালের লিফটে আটকা ১০ জন, ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের উদ্ধার

মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে লিফটের ভেতর আটকা পড়া নারীসহ ১০ জনকে প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোগী দেখতে আসা কয়েকজন স্বজন দুপুর ১২টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে নিচে নামার জন্য লিফটে ওঠেন। এ সময় হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং কোনোভাবেই তা আর খোলা সম্ভব হয়নি। ফলে নারীসহ ১০ জন লিফটের ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুনঃ  রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

বন্ধ লিফটের ভেতরে প্রচণ্ড গরম ও শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আটকে পড়া ব্যক্তিরা চিৎকার শুরু করলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। পরে দ্রুত মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ  আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর দুপুর ২টার দিকে লিফটের দরজা খুলে আটকে পড়া ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অখিল সরকার বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসকে অবহিত করা হয় এবং তাদের সহায়তায় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

আরও পড়ুনঃ  দিল্লি ঘটনার প্রতিবাদে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ মোহাম্মদ আহাদুজ্জামান জানান, বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিফটের টেকনিক্যাল ত্রুটির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি এবং উদ্ধার হওয়া সবাই সুস্থ আছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালের লিফটে আটকা ১০ জন, ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের উদ্ধার

আপডেটের সময়: ০৮:১১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মাদারীপুরের ২৫০ শয্যা জেলা হাসপাতালে লিফটের ভেতর আটকা পড়া নারীসহ ১০ জনকে প্রায় দুই ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোগী দেখতে আসা কয়েকজন স্বজন দুপুর ১২টার দিকে হাসপাতালের পঞ্চম তলা থেকে নিচে নামার জন্য লিফটে ওঠেন। এ সময় হঠাৎ লিফটের দরজা বন্ধ হয়ে যায় এবং কোনোভাবেই তা আর খোলা সম্ভব হয়নি। ফলে নারীসহ ১০ জন লিফটের ভেতরে আটকা পড়েন।

আরও পড়ুনঃ  পেন্টাগনের সঙ্গে এআই চুক্তির প্রতিবাদে গুগলের শীর্ষ কর্মকর্তার পদত্যাগ