ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালে অভিযান, ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ১৭ সময় দেখুন

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ সৈয়দ আসিফ ইস্পাহানি নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি একজন এমবিবিএস চিকিৎসক। অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্কালোনিই আর্জেন্টিনার একমাত্র পরিকল্পনা, বিকল্প ভাবছে না এএফএ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা সেবনের অসংখ্য ফয়েল, ব্যবহৃত নেশাজাতীয় ইনজেকশনসহ বিভিন্ন মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  আমিরাতের রাষ্ট্রায়ত্ত তেলের ট্যাংকারে ‘ইরানের হামলা’

মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা তথ্য পেয়েছেন। একজন চিকিৎসকের এ ধরনের মাদক সেবন অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকদের চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করানো উচিত। এতে মাদকাসক্তির মতো গুরুতর বিষয়গুলো আগেই শনাক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  হুথিদের বিরুদ্ধে ইয়েমেনের সামরিক অভিযান শুরু

অভিযান শেষে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের পরিদর্শক তোফায়েল আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হাসপাতালে অভিযান, ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ চিকিৎসক গ্রেফতার

আপডেটের সময়: ০৮:৩৭:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

চাঁদপুরের কচুয়ায় একটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ইয়াবা ও নেশাজাতীয় ইনজেকশনসহ সৈয়দ আসিফ ইস্পাহানি নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যায় কচুয়া উপজেলার সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ডা. সৈয়দ আসিফ ইস্পাহানি একজন এমবিবিএস চিকিৎসক। অভিযানে তার কাছ থেকে চার পিস ইয়াবা, নেশাজাতীয় ইনজেকশন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে। এ সময় চিকিৎসকের কক্ষ থেকে ইয়াবা সেবনের অসংখ্য ফয়েল, ব্যবহৃত নেশাজাতীয় ইনজেকশনসহ বিভিন্ন মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪১৬ জনের, আহত ৬২৯

মোহাম্মদ মিজানুর রহমান জানান, ওই চিকিৎসক নিয়মিত তার কক্ষে মাদক সেবন করতেন বলে তারা তথ্য পেয়েছেন। একজন চিকিৎসকের এ ধরনের মাদক সেবন অত্যন্ত উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল মালিকদের চিকিৎসক নিয়োগের আগে ড্রাগ টেস্ট করানো উচিত। এতে মাদকাসক্তির মতো গুরুতর বিষয়গুলো আগেই শনাক্ত করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  মোজাফফরের ‘ডিজিটাল নেটওয়ার্ক’ খুঁজতে মেটার কাছে প্রসিকিউশনের চিঠি