ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০৮ দিন সমুদ্রে মার্কিন রণতরি, স্বজনদের ক্ষোভে জবাবদিহির মুখে নৌবাহিনী

ইরান যুদ্ধের কারণে দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন। নির্দিষ্ট ফেরার তারিখ না থাকায় রণতরিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিনের মানসিক স্বাস্থ্য, খাবার ও জীবনযাপনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনেরা।

সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাওয়ের কাছে এসব বিষয়ে ক্ষোভ ও উদ্বেগের কথা জানান প্রায় ২০০ পরিবারের সদস্য। তাদের অভিযোগ, দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে সেনাদের মধ্যে মানসিক অবসাদ বাড়ছে। পাশাপাশি সুপেয় পানির সংকট, শৌচাগারের সমস্যা, ক্ষতিকর ছত্রাকের উপস্থিতি, খাবারের ঘাটতি এবং ডাকসেবা ব্যাহত হওয়ার মতো সমস্যাও রয়েছে।

আরও পড়ুনঃ  বিদেশফেরত শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে উন্নয়নে কাজে লাগাতে চায় সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো ছাড়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এরপর রণতরিটি ২৫৯ দিন ধরে মোতায়েন রয়েছে। মাঝপথে মাত্র দুইবার বিরতি নিয়ে টানা ২০৮ দিন ধরে সমুদ্রে অবস্থান করছে এটি।

আরও পড়ুনঃ  ‘রাতে ওনারা পাশাপাশি বসেন, মাঝখানে চোখ হারায় কর্মীরা’— ফেসবুকে তাসনিম জারা

দীর্ঘ এই মোতায়েনের কারণে রণতরিতে থাকা সেনাদের পাশাপাশি তাদের পরিবারের ওপরও চাপ তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা।

ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব জানান, ইউএসএস থিওডোর রুজভেল্টকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি চলছে। পরে সেটি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হবে। তবে সামরিক নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেননি তিনি।

ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল ও ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো দীর্ঘমেয়াদি এই মোতায়েনের কারণে সেনা ও তাদের পরিবারের ওপর তৈরি হওয়া চাপের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে বাহরাইনকেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কথাও জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ঢাকা সফরের শেষ দিনে লালবাগ কেল্লা পরিদর্শনে মার্কিন নৌবহর প্রধান

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, প্রাথমিক সমস্যাগুলো কাটিয়ে বর্তমানে জাহাজে খাদ্য, ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী ও ডাক সরবরাহ ব্যবস্থা উন্নত করার চেষ্টা চলছে।

নাবিকদের মানসিক সহায়তার জন্য কাউন্সেলর ও ধর্মীয় সেবাদানকারীদের নিয়োজিত রাখা হয়েছে। পাশাপাশি শৌচাগার ও বায়ুচলাচল ব্যবস্থার ত্রুটিগুলোও দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২০৮ দিন সমুদ্রে মার্কিন রণতরি, স্বজনদের ক্ষোভে জবাবদিহির মুখে নৌবাহিনী

আপডেটের সময়: ১১:৪৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬

ইরান যুদ্ধের কারণে দীর্ঘ সময় ধরে সমুদ্রে মোতায়েন রয়েছে মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন। নির্দিষ্ট ফেরার তারিখ না থাকায় রণতরিতে থাকা প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিনের মানসিক স্বাস্থ্য, খাবার ও জীবনযাপনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাদের স্বজনেরা।

সান ডিয়েগোতে অনুষ্ঠিত এক বৈঠকে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং চাওয়ের কাছে এসব বিষয়ে ক্ষোভ ও উদ্বেগের কথা জানান প্রায় ২০০ পরিবারের সদস্য। তাদের অভিযোগ, দীর্ঘদিন সমুদ্রে অবস্থানের কারণে সেনাদের মধ্যে মানসিক অবসাদ বাড়ছে। পাশাপাশি সুপেয় পানির সংকট, শৌচাগারের সমস্যা, ক্ষতিকর ছত্রাকের উপস্থিতি, খাবারের ঘাটতি এবং ডাকসেবা ব্যাহত হওয়ার মতো সমস্যাও রয়েছে।

আরও পড়ুনঃ  ইতালির পর এবার নিজেদের সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করল স্পেন

গত বছরের ২১ নভেম্বর সান ডিয়েগো ছাড়ে ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এরপর রণতরিটি ২৫৯ দিন ধরে মোতায়েন রয়েছে। মাঝপথে মাত্র দুইবার বিরতি নিয়ে টানা ২০৮ দিন ধরে সমুদ্রে অবস্থান করছে এটি।

আরও পড়ুনঃ  জকসুর ভিপি-জিএস-এজিএসের বিরুদ্ধে শিক্ষক হেনস্তার অভিযোগ, শাস্তি দাবি ছাত্রদলের

দীর্ঘ এই মোতায়েনের কারণে রণতরিতে থাকা সেনাদের পাশাপাশি তাদের পরিবারের ওপরও চাপ তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন মার্কিন নৌবাহিনীর কর্মকর্তারা।

ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব জানান, ইউএসএস থিওডোর রুজভেল্টকে মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রস্তুতি চলছে। পরে সেটি ইউএসএস আব্রাহাম লিঙ্কনের স্থলাভিষিক্ত হবে। তবে সামরিক নিরাপত্তার কারণে নির্দিষ্ট সময়সূচি প্রকাশ করেননি তিনি।

ভাইস অ্যাডমিরাল জোসেফ কাহিল ও ভাইস অ্যাডমিরাল ডগলাস ভেরিসিমো দীর্ঘমেয়াদি এই মোতায়েনের কারণে সেনা ও তাদের পরিবারের ওপর তৈরি হওয়া চাপের কথা স্বীকার করেছেন। একই সঙ্গে বাহরাইনকেন্দ্রিক সরবরাহ ব্যবস্থার জটিলতার কথাও জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  শেরপুর-তেলিবাজার সড়কে থামছে না দুর্ঘটনা, ৬ মাসে নিহত ১১৭