ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ছে হামাস

প্রায় দুই দশক পর গাজা উপত্যকার শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (৬ জুলাই) এ সিদ্ধান্তের মাধ্যমে গাজার প্রশাসনিক দায়িত্ব একটি প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরের পথ আরও সহজ হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাস দীর্ঘদিন ধরেই গাজার শাসনকারী কমিটি বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছিল। এর ফলে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  এআই দিয়ে বানানো সব ভিডিওতে আর আয় নয়, ইউটিউব আনল নতুন মনিটাইজেশন নীতিমালা

২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস অঞ্চলটি পরিচালনা করে আসছিল। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি জানিয়ে আসছিল, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

আরও পড়ুনঃ  জেদ্দায় ইসলামি শিল্পের অনন্য ভাণ্ডার, ১৫ শতকের ঐতিহ্য নিয়ে বিশেষ জাদুঘর

নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস কর্মকর্তা এএফপিকে জানান, শাসন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। জাতীয় কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন।

হামাসের গণমাধ্যম শাখা জানিয়েছে, এ বিষয়ে সোমবার সন্ধ্যায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

হামাসের আরেক কর্মকর্তা জানান, সম্প্রতি কায়রোয় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্য ফিলিস্তিনি উপদলকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গাজার প্রশাসনিক দায়িত্ব জাতীয় কমিটির কাছে হস্তান্তরের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ও আন্তরিক পদক্ষেপ বলে মন্তব্য করেছে।

আরও পড়ুনঃ  ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, দুই শিশুসহ নিহত ৭

এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনি কর্মকর্তা আলী শাথের নেতৃত্বাধীন ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা (এনসিএজি) প্রশাসনিক দায়িত্ব গ্রহণের সুযোগ পাচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ছে হামাস

আপডেটের সময়: ০৮:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

প্রায় দুই দশক পর গাজা উপত্যকার শাসনকারী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (৬ জুলাই) এ সিদ্ধান্তের মাধ্যমে গাজার প্রশাসনিক দায়িত্ব একটি প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির কাছে হস্তান্তরের পথ আরও সহজ হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাস দীর্ঘদিন ধরেই গাজার শাসনকারী কমিটি বিলুপ্ত করার প্রস্তুতি নিচ্ছিল। এর ফলে একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির অধীনে বেসামরিক শাসন প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, দুই শিশুসহ নিহত ৭

২০০৭ সালে প্রতিদ্বন্দ্বী ফাতাহর কাছ থেকে গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে হামাস অঞ্চলটি পরিচালনা করে আসছিল। গত অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেই সংগঠনটি জানিয়ে আসছিল, তারা দৈনন্দিন প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয় এখনো অমীমাংসিত রয়েছে।

আরও পড়ুনঃ  গাজায় ইসরাইলি বিমান হামলা, ধ্বংস হলো মসজিদ