রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়াতে ব্যক্তিশ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৩০ জুন) এনবিআরের ওয়েবসাইটে অডিটের জন্য নির্বাচিত রিটার্নগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, ঝুঁকিভিত্তিক (Risk-based) মানদণ্ডের ওপর ভিত্তি করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে এসব আয়কর রিটার্ন নির্বাচন করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই।
এর আগে ২০২৫ সালের জুলাই মাসে প্রথম ধাপে ১৫ হাজার ৪৯৪টি এবং দ্বিতীয় ধাপে ৭২ হাজার ৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল। দুই ধাপে মোট প্রায় ৮৮ হাজার রিটার্ন অডিটের আওতায় আনা হয়।
এনবিআরের কর্মকর্তারা জানান, সম্পূর্ণ অটোমেটেড অডিট নির্বাচন পদ্ধতি কর ব্যবস্থায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে। একই সঙ্গে এটি করদাতাদের আস্থা বাড়ানোর পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়ক হবে।
অডিট তালিকা দেখবেন যেভাবে
নির্বাচিত ৫ হাজার ১৪টি আয়কর রিটার্নের তালিকা দেখতে এনবিআরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসরণ করতে হবে।
প্রতিবেদকের নাম 




















