
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশ আমাদের সবার। অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
বুধবার (১০ জুন) সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু বাংলাদেশের জন্য নয়, জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে শহীদদের এই আত্মত্যাগ যুদ্ধবিরোধী ও শান্তিকামী মানুষের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, চার দশক ধরে আস্থা ও নির্ভরতার প্রতীক সশস্ত্র বাহিনী। দেশের সম্মান, মর্যাদা ও সাহসের প্রতীক হিসেবে তারা দায়িত্ব পালন করে আসছে। ২০০৯ সালে সশস্ত্র বাহিনীর ওপর সর্বগ্রাসী আঘাত এসেছিল। অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে একটি শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র গঠনে সেনাবাহিনীকে এগিয়ে আসতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় প্রযুক্তিনির্ভর ও আধুনিক বাহিনী গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নারী সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতেও নারী সদস্যদের এই অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ ৬ জন শহীদের পরিবারের সদস্য এবং ৭ জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার