
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। ফিফার সঙ্গে চলমান আলোচনা ও ভিসা জটিলতার মধ্যেই ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দেশটি। ২৬ জনের পরিবর্তে ৩০ সদস্যের দল ঘোষণা করেছে ইরান ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে সোমবার (১৮ মে) তুরস্কে যাবে ইরান দল। সেখানে আন্তালিয়ায় ক্যাম্প করবে তারা। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত প্রক্রিয়াও সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
তুরস্ক সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ইরান। এর মধ্যে ২৯ মে গাম্বিয়ার বিপক্ষে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে। অন্য প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন ইন্টার মিলানের তারকা ফরোয়ার্ড মেহেদী তারেমি। এছাড়া অভিজ্ঞ বেশ কয়েকজন ফুটবলারও রয়েছেন স্কোয়াডে। তবে চমক হিসেবে জায়গা হয়নি ইরানের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা সর্দার আজমুনের।
দল ঘোষণার পর ইরানের প্রধান কোচ আমির গালেনোই বলেন,
“বিশ্বকাপের আগে শেষ ট্রেনিং ক্যাম্পের জন্য ৩০ জন খেলোয়াড় বাছাই করা আমার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর একটি।”
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর একই শহরে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে এশিয়ার দলটি।
গোলরক্ষক:
আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার:
দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেন কানানি, শোজা খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, আলী নেমাতি, ওমিদ নূরাফকান, রামিন রেজাইয়ান।
মিডফিল্ডার:
রুজবেহ চেশমি, সাঈদ এজাতোলাহী, মেহেদী ঘায়েদী, সামান ঘোদোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবী, আমির মোহাম্মদ রাজাগিনিয়া, মেহেদী তোরাবি, আরিয়া ইউসেফি।
ফরোয়ার্ড:
আলী আলিপুর, ডেনিস দারগাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেন হোসেইনজাদেহ, আমিরহোসেন মাহমুদী, কাসরা তাহেরি ও মেহেদী তারেমি।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার