
বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬২তম বিএমএ স্পেশাল (সিগন্যালস/ইএমই/এইসি) এবং ৫৫তম বিএমএ স্পেশাল (আরভিএন্ডএফসি) কোর্সের আওতায় চারটি পৃথক ক্যাটাগরিতে এ নিয়োগ দেওয়া হবে।
সিগন্যালস কোর: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EECE) বা সমমানের বিষয়ে স্নাতক এবং ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
ইএমই (ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) কোর: মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক এবং ন্যূনতম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
আর্মি এডুকেশন কোর (এইসি): অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক অথবা মেডিকেল ফিজিসিস্ট বিষয়ে স্নাতক এবং ন্যূনতম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।
রিমাউন্ট ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর (আরভিএন্ডএফসি): ভেটেরিনারি সায়েন্স বা অ্যানিম্যাল হাজব্যান্ড্রি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) এবং নারী প্রার্থীর ন্যূনতম উচ্চতা ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি) হতে হবে। বয়স ও উচ্চতা অনুযায়ী ওজন আনুপাতিক হতে হবে।
২০২৭ সালের ১ জানুয়ারি তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। বয়স প্রমাণে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
পুরুষ প্রার্থীদের সাধারণত অবিবাহিত হতে হবে। তবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে যাদের বয়স ২৬ বছরের বেশি হবে, তারা বিবাহিত হলেও আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের ক্ষেত্রে অবিবাহিতা ও বিবাহিতা—উভয়েই আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ অপশনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি ৫০০ টাকা।
নিয়োগপ্রাপ্তদের সশস্ত্র বাহিনীর জন্য সরকার নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার