ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান পাকিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৩২ বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১ শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪ ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের মৃত্যু জুলাইয়ের অর্জন ১৮ কোটি মানুষের, কোনো ব্যক্তি বা দলের নয়: জামায়াত আমির পাকিস্তানের বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৪ শ্রমিক ১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০১:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৪ সময় দেখুন

২০২৬ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার পর অবসরের ঘোষণা দেওয়া স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ প্রথমবারের মতো ম্যাচটি নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি ফাইনালের চাপ, রেফারিং নিয়ে সমালোচনা, লিওনেল মেসির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন এবং আধুনিক ফুটবলে ভিএআরের গুরুত্ব নিয়ে কথা বলেন।

স্লোভেনিয়ার সংবাদমাধ্যম স্পোর্ট–কে দেওয়া সাক্ষাৎকারে ভিনচিচ জানান, বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার খবর প্রথমে তাকে বিস্মিত করেছিল। পরে সেটি গর্বের অনুভূতিতে রূপ নেয়।

তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। একই সঙ্গে বুঝেছিলাম, এই আস্থার মর্যাদা রাখাই সবচেয়ে বড় দায়িত্ব।”

ভিনচিচ জানান, ম্যাচের আগে সহকারী রেফারি তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচকে নিয়ে দুই দলের খেলোয়াড়দের খেলার ধরন, আচরণ এবং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রস্তুতি নিয়েছিলেন। তবে তার মতে, কোনো ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত থাকা সম্ভব নয়, কারণ প্রতিটি ম্যাচই ভিন্ন।

আরও পড়ুনঃ  বিশ্বকাপ ফাইনালের উত্তেজনার জেরে পাঁচজনের বিরুদ্ধে ফিফার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার মানসিক চাপের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, একজন রেফারির পুরো ক্যারিয়ারের মূল্যায়ন অনেক সময় একটি ম্যাচের ওপরই নির্ভর করে।

আরও পড়ুনঃ  ফিফার নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশের গ্রুপেই খেলবে নেপাল

নিজের পারফরম্যান্স নিয়ে ভিনচিচ বলেন, ম্যাচ শেষে রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক না হওয়াই তাদের সফলতার প্রমাণ। তিনি বিশ্বাস করেন, তারা ম্যাচটি সঠিকভাবেই পরিচালনা করেছেন।

সাক্ষাৎকারে লিওনেল মেসির সঙ্গে ফাইনালে হওয়া সংক্ষিপ্ত আলাপ নিয়েও প্রশ্ন করা হয়। তবে সেই কথোপকথনের বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি তিনি।

ভিনচিচ বলেন, “সেই কথোপকথন মাঠেই রেখে দিতে চাই। তবে এটুকু বলতে পারি, মেসি অত্যন্ত ক্রীড়াসুলভ আচরণ করেছে।”

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির পক্ষেও জোরালো মত দেন এই সাবেক রেফারি। তার মতে, বর্তমান ফুটবলের দ্রুতগতির খেলায় প্রযুক্তির সহায়তা ছাড়া নির্ভুল সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব।

আরও পড়ুনঃ  টিকটকের এক পোস্ট ঘিরে ইয়ামালকে নিয়ে নতুন গুঞ্জন, বাবা হওয়ার দাবির সত্যতা মেলেনি

তিনি বলেন, “ভিডিও দেখে ভুল সিদ্ধান্ত সংশোধন করা যায়। প্রযুক্তির সহায়তা ছাড়া এখন রেফারিং করার কথা কল্পনাও করা যায় না।”

ভিনচিচের এই মন্তব্য বিশ্বকাপ ফাইনাল-পরবর্তী আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে মেসির ক্রীড়াসুলভ আচরণের প্রশংসা এবং নিজের রেফারিংয়ের পক্ষে দৃঢ় অবস্থান ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতকে নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার পালাতে বাধ্য হয়েছিল: ডা. শফিকুর রহমান

অবসরের পর মেসিকে নিয়ে মুখ খুললেন বিশ্বকাপ ফাইনালের রেফারি

আপডেটের সময়: ০১:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

২০২৬ বিশ্বকাপ ফাইনাল পরিচালনার পর অবসরের ঘোষণা দেওয়া স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ প্রথমবারের মতো ম্যাচটি নিয়ে নিজের অভিজ্ঞতা প্রকাশ করেছেন। এক সাক্ষাৎকারে তিনি ফাইনালের চাপ, রেফারিং নিয়ে সমালোচনা, লিওনেল মেসির সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথন এবং আধুনিক ফুটবলে ভিএআরের গুরুত্ব নিয়ে কথা বলেন।

স্লোভেনিয়ার সংবাদমাধ্যম স্পোর্ট–কে দেওয়া সাক্ষাৎকারে ভিনচিচ জানান, বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার খবর প্রথমে তাকে বিস্মিত করেছিল। পরে সেটি গর্বের অনুভূতিতে রূপ নেয়।

তিনি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের। একই সঙ্গে বুঝেছিলাম, এই আস্থার মর্যাদা রাখাই সবচেয়ে বড় দায়িত্ব।”

ভিনচিচ জানান, ম্যাচের আগে সহকারী রেফারি তোমাজ ক্লাঞ্চনিক ও আন্দ্রাজ কোভাচিচকে নিয়ে দুই দলের খেলোয়াড়দের খেলার ধরন, আচরণ এবং সম্ভাব্য পরিস্থিতি নিয়ে বিস্তারিত প্রস্তুতি নিয়েছিলেন। তবে তার মতে, কোনো ম্যাচের জন্য শতভাগ প্রস্তুত থাকা সম্ভব নয়, কারণ প্রতিটি ম্যাচই ভিন্ন।

আরও পড়ুনঃ  বিপিএল না হলে বড় ক্ষতির আশঙ্কা তাওহীদ হৃদয়ের

বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার মানসিক চাপের কথাও তুলে ধরেন তিনি। তার ভাষায়, একজন রেফারির পুরো ক্যারিয়ারের মূল্যায়ন অনেক সময় একটি ম্যাচের ওপরই নির্ভর করে।

আরও পড়ুনঃ  আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হারের পর গম্ভীরের কোচিং প্যানেলে বড় পরিবর্তন

নিজের পারফরম্যান্স নিয়ে ভিনচিচ বলেন, ম্যাচ শেষে রেফারিং নিয়ে বড় কোনো বিতর্ক না হওয়াই তাদের সফলতার প্রমাণ। তিনি বিশ্বাস করেন, তারা ম্যাচটি সঠিকভাবেই পরিচালনা করেছেন।

সাক্ষাৎকারে লিওনেল মেসির সঙ্গে ফাইনালে হওয়া সংক্ষিপ্ত আলাপ নিয়েও প্রশ্ন করা হয়। তবে সেই কথোপকথনের বিস্তারিত প্রকাশ করতে রাজি হননি তিনি।

ভিনচিচ বলেন, “সেই কথোপকথন মাঠেই রেখে দিতে চাই। তবে এটুকু বলতে পারি, মেসি অত্যন্ত ক্রীড়াসুলভ আচরণ করেছে।”

ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির পক্ষেও জোরালো মত দেন এই সাবেক রেফারি। তার মতে, বর্তমান ফুটবলের দ্রুতগতির খেলায় প্রযুক্তির সহায়তা ছাড়া নির্ভুল সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব।

আরও পড়ুনঃ   ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ?