
চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা নবম জাতীয় পে স্কেলের গেজেট ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। নতুন এ বেতনস্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তবে ওই দিন যারা চাকরি থেকে অবসরে গেছেন, তাদের সবাই নতুন পে স্কেলের সুবিধা পাবেন না।
বিশেষ করে, ৩০ জুন ২০২৬ তারিখে যাদের অবসরোত্তর ছুটি শেষ হয়েছে এবং ১ জুলাই অবসরে গেছেন, তাদের ক্ষেত্রে নতুন বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা প্রযোজ্য হবে না।
বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর আওতা ও বেতন নির্ধারণের নিয়ম বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। এতে অবসরপ্রাপ্ত ও অবসরোত্তর ছুটিতে থাকা কর্মচারীদের জন্য পৃথক বিধান রাখা হয়েছে।
গেজেট অনুযায়ী, কোনো কর্মচারীর অবসরোত্তর ছুটি ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হলে তিনি ১ জুলাই ২০২৬ তারিখে অবসর নেবেন। এ ধরনের কর্মচারী ১ জুলাই থেকে কার্যকর নতুন জাতীয় বেতনস্কেলে বেতন নির্ধারণের সুবিধা পাবেন না।
অন্যদিকে, ১ জুলাই ২০২৬ তারিখে যারা অবসরোত্তর ছুটিতে ছিলেন, তাদের ক্ষেত্রে নিয়ম আলাদা। তাদের বেতন নতুন জাতীয় বেতনস্কেলের সংশ্লিষ্ট অনুরূপ স্কেলে নির্ধারণ করা হবে। তবে এটি হবে শুধু পেনশন নির্ধারণের জন্য।
অবসরোত্তর ছুটির সময় কোনো কর্মচারীর বার্ষিক বেতনবৃদ্ধির তারিখ পড়লে সেই বেতনবৃদ্ধিও পেনশন নির্ধারণের সময় হিসাব করা হবে। তবে অবসরোত্তর ছুটির সময়ে পাওয়া ছুটির বেতন পুরোনো বেতনস্কেল অনুযায়ী দেওয়া হবে।
গেজেট অনুযায়ী, ৩০ জুন ২০২৬ পর্যন্ত যে বেতনস্কেল চালু ছিল, তা ১ জুলাই থেকে বিলুপ্ত হয়েছে। এর পরিবর্তে পুরোনো বেতনস্কেলের প্রতিটি স্কেলের বিপরীতে জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর সংশ্লিষ্ট অনুরূপ স্কেল কার্যকর হয়েছে।
অর্থাৎ, ৩০ জুন কোনো কর্মচারী যে মূল বেতন বা গ্রেডে ছিলেন, ১ জুলাই থেকে সেই বেতনের ভিত্তিতে নতুন বেতনস্কেলে তাঁর বেতন নির্ধারণ করা হবে।
জাতীয় বেতনস্কেল, ২০২৬-এ মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। গ্রেড-১-এর বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা এবং গ্রেড-২০-এর বেতন ২০ হাজার টাকা থেকে শুরু হয়ে ৪৮ হাজার ৪০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৭২ হাজার টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপে বেতন পাওয়া কর্মচারীর বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপেই নির্ধারণ করা হবে।
কোনো কর্মচারীর মূল বেতন বর্তমান বেতনস্কেলের সর্বনিম্ন ধাপের চেয়ে বেশি হলে প্রথমে তাঁর মূল বেতন ও ওই স্কেলের প্রারম্ভিক ধাপের মধ্যকার পার্থক্য বের করতে হবে। এরপর ওই পার্থক্য নতুন বেতনস্কেলের প্রারম্ভিক ধাপের সঙ্গে যোগ করতে হবে।
যোগফল নতুন স্কেলের কোনো ধাপের সমান হলে ওই ধাপেই বেতন নির্ধারণ করা হবে। আর সমান কোনো ধাপ না থাকলে পরবর্তী উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে।
তবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদের ১ লাখ ৭২ হাজার টাকা, সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের ১ লাখ ৬৪ হাজার টাকা এবং গ্রেড-১-এর ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারিত বেতনের ক্ষেত্রে এই পদ্ধতি প্রযোজ্য হবে না।
গেজেটের উদাহরণ অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে কোনো কর্মচারী ৯ হাজার ৩০০ টাকা থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বর্তমান বেতনস্কেলের প্রারম্ভিক ধাপ ৯ হাজার ৩০০ টাকা মূল বেতন পেলে ১ জুলাই থেকে তাঁর বেতন নতুন অনুরূপ স্কেলের প্রারম্ভিক ধাপ ২১ হাজার ৯০০ টাকা নির্ধারণ হবে।
অন্যদিকে, কোনো কর্মচারী বর্তমান বেতনস্কেলে ১৩ হাজার ৭৯০ টাকা মূল বেতন পেলে নতুন বেতন হবে ২৬ হাজার ৩০০ টাকা। পুরোনো স্কেলের প্রারম্ভিক ধাপ ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৩ হাজার ৭৯০ টাকা বাদ দিলে পার্থক্য হয় ১ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলের প্রারম্ভিক ধাপ ২৫ হাজার টাকার সঙ্গে এই পার্থক্য যোগ করলে হয় ২৬ হাজার ২৯০ টাকা। নতুন স্কেলে এই ধাপ না থাকায় পরবর্তী উচ্চতর ধাপ ২৬ হাজার ৩০০ টাকায় বেতন নির্ধারণ হবে।
১ জুলাই কোনো কর্মচারী উচ্চতর বেতনস্কেলের পদে পদোন্নতি পেলে প্রথমে আগের পদে তাঁর বেতন নতুন স্কেলে নির্ধারণ করা হবে। এরপর পদোন্নতিপ্রাপ্ত পদে প্রচলিত নিয়ম অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে।
প্রেষণে থাকা কর্মচারীদের ক্ষেত্রে, প্রেষণে না থাকলে নিজ দপ্তরে যে বেতন পাওয়ার অধিকারী হতেন, সেই হিসাবের ভিত্তিতে নতুন স্কেলে বেতন নির্ধারণ করা হবে।
১ জুলাই কোনো কর্মচারী ছুটিতে থাকলে তাঁর বেতনও নতুন স্কেলে নির্ধারণ করা হবে। তবে ছুটিতে থাকা অবস্থায় নতুন পে স্কেলের কারণে যে অতিরিক্ত আর্থিক সুবিধা তৈরি হবে, তা ছুটির সময়ের জন্য পাওয়া যাবে না।
১ জুলাই কোনো কর্মচারী সাময়িক বরখাস্ত থাকলে পুনর্বহাল হয়ে কাজে যোগ না দেওয়া পর্যন্ত তাঁর বেতন নতুন স্কেলে
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার