
নব্বইয়ের দশকের জনপ্রিয় টিভি সিরিজ ‘বেওয়াচ’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী এরিকা এলেনিয়াক এবার নতুন কারণে আলোচনায় এসেছেন। অভিনয়ের বাইরে অনলাইন প্ল্যাটফর্ম অনলি ফ্যানস থেকে মাত্র তিন মাসে প্রায় ৩ লাখ ডলার আয় করেছেন ৫৭ বছর বয়সী এই অভিনেত্রী। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৩ কোটি টাকারও বেশি।
আন্তর্জাতিক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম টিএমজেডের তথ্য অনুযায়ী, এভাবে আয় অব্যাহত থাকলে প্রথম বছরেই তার উপার্জন ১০ লাখ ডলারে পৌঁছাতে পারে।
ফক্স নিউজ ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে অনলি ফ্যানসে যুক্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন এরিকা। তিনি জানান, প্রথমদিকে এই প্ল্যাটফর্মে যোগ দেওয়ার বিষয়টি তার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে বর্তমানে তিনি বিষয়টি বেশ উপভোগ করছেন। এর মাধ্যমে আশির দশক থেকে তার ক্যারিয়ার অনুসরণ করে আসা ভক্তদের সঙ্গে নতুন করে যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে।
এরিকা বলেন, অনলি ফ্যানসে যুক্ত হওয়ার পর বিষয়টি এতটা আবেগপূর্ণ হয়ে উঠবে, তা তিনি কখনো ভাবেননি। এই অভিজ্ঞতার মাধ্যমে জীবনে প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে ভালোবাসা, প্রশংসা ও আত্মবিশ্বাসে পরিপূর্ণ মনে হচ্ছে। এটি তার জীবনে অনেক আনন্দ নিয়ে এসেছে বলেও জানান তিনি।
টিএমজেডের প্রতিবেদন অনুযায়ী, গত আগস্টে অনলি ফ্যানসে অ্যাকাউন্ট খোলার পর শুরুতে সপ্তাহে প্রায় ১০ হাজার ডলার আয় করছিলেন এরিকা। বর্তমানে তার আয় সেই পরিমাণ ছাড়িয়ে গেছে। এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, প্ল্যাটফর্মটিতে তার সাবস্ক্রাইবারের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে।
অনলি ফ্যানস কী?
অনলি ফ্যানস একটি সাবস্ক্রিপশনভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম। এখানে শিল্পী, ক্রীড়াবিদ ও বিভিন্ন শ্রেণির কনটেন্ট নির্মাতারা নিজেদের তৈরি কনটেন্টের বিনিময়ে সরাসরি গ্রাহকদের কাছ থেকে অর্থ উপার্জন করতে পারেন। নির্দিষ্ট অর্থের বিনিময়ে সাবস্ক্রাইবাররা তাদের পছন্দের নির্মাতাদের কনটেন্ট দেখার সুযোগ পান। জনপ্রিয় তারকা থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ এই প্ল্যাটফর্ম ব্যবহার করছেন।
অনলি ফ্যানসে যুক্ত হওয়ার পর ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনে মুগ্ধ এরিকা। তিনি বলেন, এত বছর পরও যে অসংখ্য মানুষ তার পাশে রয়েছেন, সেটি তাকে গভীরভাবে স্পর্শ করেছে। অনেক ভক্ত তার ক্যারিয়ারের শুরু থেকেই তাকে অনুসরণ করছেন। তাদের ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অভিনেত্রী জানান, শুরুতে ভক্তদের সঙ্গে যোগাযোগের একটি আনন্দদায়ক মাধ্যম হিসেবেই অনলি ফ্যানসে যুক্ত হওয়ার কথা ভেবেছিলেন। ‘বেওয়াচ’ সিরিজে সাঁতারের পোশাকে অভিনয়ের সময় নিজের চেহারা ও শরীর নিয়ে অনেক সময় অস্বস্তিতে ভুগতেন তিনি। তবে বর্তমানে নিজের শরীর নিয়ে আগের চেয়ে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর তেমন নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়নি বলেও জানান এরিকা। তার ভাষ্য, মানুষের কাছ থেকে এত উষ্ণ অভ্যর্থনা পাবেন, তা তিনি প্রত্যাশা করেননি। অনেকেই তাকে উৎসাহ দিয়েছেন এবং নিজের মতো করে বিষয়টি উপভোগ করতে বলেছেন। নেতিবাচক মন্তব্যগুলো এড়িয়ে চলেন বলেও জানান তিনি।
অনলি ফ্যানসকে অনেকেই প্রাপ্তবয়স্কদের কনটেন্টভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে দেখলেও এরিকা মনে করেন, মানুষের দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। তার মতে, এটি এখন অনেকটা আধুনিক ফ্যান ক্লাবের মতো, যেখানে সরাসরি ভক্তদের সঙ্গে যোগাযোগ করা যায়।
বিশেষ করে বিনোদন অঙ্গনের নারীদের নিজেদের ছবি ও কনটেন্টের ওপর নিয়ন্ত্রণ থাকা জরুরি বলে মনে করেন এই অভিনেত্রী। নিজের তৈরি কনটেন্ট কীভাবে প্রকাশ করবেন, সে সিদ্ধান্ত নিজেই নিতে পারছেন—এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন এরিকা এলেনিয়াক।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার