আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন ভারতীয় তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার। ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে তিনি ভেঙে দেন ৪৭ বছরের পুরোনো এক রেকর্ড।
নিউ চণ্ডীগড় টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৩৩ রানে ৬ উইকেট নেন সুথার। দ্বিতীয় ইনিংসেও আরও ৩ উইকেট শিকার করে ম্যাচে মোট ৭ উইকেট নেন তিনি। বল হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও ২৮ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই তরুণ স্পিনার।
তার এই পারফরম্যান্সের মাধ্যমে ১৯৭৯ সালে দিলিপ দোশির করা ভারতের বাঁহাতি বোলারদের টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড ভেঙে যায়। এতদিন ১০৩ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ডটি দোশির দখলে ছিল।
এছাড়া টেস্ট অভিষেকে সবচেয়ে বড় বোলিং ফিগারের তালিকায় শীর্ষে আছেন নরেন্দ্র হিরওয়ানি, যিনি ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে ১৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছিলেন।
অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান মানব সুথার। অভিষেকেই এই স্বীকৃতি পাওয়া ভারতের মাত্র তৃতীয় বোলার তিনি—এর আগে এই কৃতিত্ব ছিল রবিচন্দ্রন অশ্বিন ও রুদ্রপ্রতাপ সিংয়ের।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার