
অমাবস্যার প্রভাবে বরিশাল বিভাগের নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে বিভাগের আটটি প্রধান নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। জোয়ারের প্রভাবে উপকূলীয় বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেলেও এখন পর্যন্ত বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরিশালের তথ্য অনুযায়ী, গত দুই দিন ধরে জোয়ারের সময় কীর্তনখোলা, সুগন্ধা, বিষখালী, তেঁতুলিয়া, মেঘনা-সুরমা, বলেশ্বর, শ্রীমন্ত ও কঁচা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (১৫ জুলাই) রাত থেকে বরিশাল, ভোলা, পটুয়াখালী ও ঝালকাঠির উপকূলীয় বিভিন্ন নিচু এলাকা জোয়ারের পানিতে তলিয়ে যায়। অমাবস্যার জোয়ার ও বাতাসের প্রভাবে নদীর পানি আরও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল জানান, আমতলীর বুড়িশ্বর-পায়রা, বাকেরগঞ্জের তেঁতুলিয়া, উজিরপুরের সন্ধ্যা, গৌরনদীর টরকী এবং কাঠিপাড়ার লোহালিয়া নদীর পানিও বিপৎসীমার খুব কাছাকাছি রয়েছে। আগামী দুই দিনের মধ্যে এসব নদীর পানিও বিপৎসীমা অতিক্রম করতে পারে।
সর্বশেষ পর্যবেক্ষণে দেখা গেছে—
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে। এ কারণে সমুদ্রবন্দরে ৩ নম্বর এবং নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মিলন হাওলাদার বলেন, লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে নদীর পানি আরও বাড়তে পারে এবং উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
যদিও এখন পর্যন্ত বরিশাল অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়নি, তবে জোয়ার, বৃষ্টিপাত এবং লঘুচাপের সম্মিলিত প্রভাবে আগামী কয়েক দিন পরিস্থিতি আরও অবনতি হতে পারে। তাই উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার