বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্বস্তির খবর পেয়েছে মিশর। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে আবারও দলের অনুশীলনে ফিরেছেন অধিনায়ক মোহাম্মদ সালাহ।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেন সালাহ। এরপর তাকে মাঠ ছাড়তে হয়। পরীক্ষায় হালকা চোট ধরা পড়ায় তার নকআউট ম্যাচে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। মঙ্গলবার তিনি দলের আংশিক অনুশীলনে যোগ দেন। মিশর ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে লেখে, “রাজা ফিরেছেন।”
যদিও পুরো অনুশীলন শেষ করেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড, তবু কোচিং স্টাফ তার ফেরা ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন।
চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত এক গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন সালাহ। তার নেতৃত্বেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে মিশর।
আগামী ৩ জুলাই ডালাসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। সেই ম্যাচে সালাহ একাদশে ফিরতে পারলে দলটির আক্রমণভাগে বড় শক্তি যোগ হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার