
গাইবান্ধা জেলা পরিষদের একটি অডিটোরিয়াম ও শিশুপার্ক নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল এডিপির প্রায় ১২ কোটি টাকা। কিন্তু প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও প্রকল্প দুটির দৃশ্যমান অস্তিত্ব নেই। এক হাজার আসনের অডিটোরিয়ামের নামে দেখা যায় শুধু একটি নামফলক। আর বামনডাঙা শিশু পার্কেরও কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
প্রশ্ন উঠেছে—প্রকল্প বাস্তবায়ন না করেই বরাদ্দের এই বিপুল অর্থ কোথায় গেল?
গাইবান্ধা শহরের ডাকবাংলোর পেছনে প্রস্তাবিত এক হাজার আসনের অডিটোরিয়ামের জায়গায় দৃশ্যমান কোনো অবকাঠামো নেই। স্থানীয়দের ভাষ্য, প্রায় পাঁচ বছর আগে সেখানে পুকুর ভরাটের কাজ করা ছাড়া আর তেমন কোনো উন্নয়ন হয়নি।
অন্যদিকে, বামনডাঙা এলাকায় শিশু পার্ক নির্মাণের কথা থাকলেও সেখানে গিয়ে পার্কের অস্তিত্বই পাওয়া যায়নি।
এ অবস্থায় প্রকল্প দুটির নামে বরাদ্দ দেওয়া এডিপির প্রায় ১২ কোটি টাকা নিয়ে প্রশ্ন উঠেছে।
বরাদ্দের অর্থের বর্তমান অবস্থান জানতে গাইবান্ধা জেলা পরিষদে খোঁজ নেওয়া হলে হিসাবরক্ষক ইসমাইল হোসেন দাবি করেন, তিনি দায়িত্ব নেওয়ার সময় এই অর্থ পাননি।
তিনি বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পরে এই টাকাটা পাইনি। ফান্ডে এই টাকাটা ছিল না। আর আমার আগে যিনি দায়িত্বে ছিলেন, তিনি কীভাবে এটা ট্রান্সফার করেছেন, কোথায় কীভাবে ব্যয় করেছেন, সেই নথিপত্র আমাকে দেননি। আমি কর্তৃপক্ষকেও জানিয়েছি।”
অর্থাৎ, প্রকল্পের বরাদ্দকৃত অর্থের ব্যয়সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও বর্তমান হিসাব শাখার কাছে নেই বলে দাবি করা হচ্ছে।
অনুসন্ধানে উঠে এসেছে আরও গুরুত্বপূর্ণ তথ্য। শিশুপার্ক ও অডিটোরিয়াম নির্মাণের জন্য বরাদ্দ অর্থ নিয়মনীতি অনুসরণ না করে এডিপি খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার