
আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-কে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে, যাতে তিনি দেশে ফিরে এসে মামলার মুখোমুখি হন।
তিনি আরও বলেন, সরকার পুরো বিষয়টি আইনি ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই এগিয়ে নিতে চায়।
এ সময় সীমান্ত পরিস্থিতি ও অবৈধ অনুপ্রবেশ নিয়েও বক্তব্য দেন মন্ত্রী। তিনি জানান, সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সরকার ন্যায়বিচার ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি মন্তব্য করেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার