ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেল্টা লাইফের সাবেক সিএফও ফারহান উদ্দিন কারাগারে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য বয়সের বাধা নেই, মেঘনা গ্রুপে এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ অভিজ্ঞতা ছাড়াই ডিবিএল গ্রুপে চাকরি, আবেদন করতে পারবেন নারীরা রানার গ্রুপে সিনিয়র অফিসার পদে চাকরির সুযোগ, আবেদন ৮ সেপ্টেম্বর পর্যন্ত সালমান-শাবনূরের প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন নীলা চৌধুরী এনটিআরসিএর বদলে ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের উদ্যোগের সমালোচনা ডাকসু নেতার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৭৫৬ রামুতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আইফোনের ২০ বছর পূর্তিতে বড় চমক, নতুন নকশায় আসছে ২০২৭-এর প্রো মডেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ১০ সময় দেখুন

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অ্যাপল। প্রযুক্তি অঙ্গনে এ নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান জানিয়েছেন, ওই বছরের আইফোন প্রো মডেলে কাঁচ-প্রধান নতুন নকশা ব্যবহার করার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

গুরম্যানের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে কাঁচের আস্তরণ থাকবে। কাঁচের অংশ দুটি ডিভাইসের পাশের সীমানা পর্যন্ত বিস্তৃত হতে পারে। দুই কাঁচের অংশের মাঝখানে থাকবে সরু ধাতব রিং বা ব্যান্ড।

আরও পড়ুনঃ  সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান

এতে বর্তমান আইফোনের তুলনায় নতুন মডেলগুলোর নকশায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রে নতুন ডিভাইস দুটির সাংকেতিক নাম ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’ বলে জানা গেছে।

পুরোপুরি কাঁচের আইফোন নয়

এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি জানিয়েছিলেন, আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাঁচের তৈরি একটি মডেল বাজারে আনার পরিকল্পনা থেকে সরে এসেছে অ্যাপল।

তবে মার্ক গুরম্যানের দাবি, বিষয়টি পুরোপুরি এমন নয়। তার মতে, সম্পূর্ণ কাঁচের আইফোন তৈরির উচ্চাভিলাষী ধারণাটি অ্যাপল নকশার প্রাথমিক পর্যায়েই বাদ দিয়েছিল। তবে কাঁচ-প্রধান নতুন নকশার পরিকল্পনা এখনো বহাল রয়েছে।

আরও পড়ুনঃ  জুলাইয়ের কৃতিত্ব জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী

নতুন নকশায় প্রচলিত ধাতব ফ্রেমের ব্যবহার আগের তুলনায় অনেকটাই কমে যেতে পারে। পাশাপাশি বাঁকানো কাঁচের ব্যবহার আইফোন প্রো মডেলগুলোকে আরও আলাদা ও আকর্ষণীয় চেহারা দিতে পারে।

২০ বছর পূর্তিতে বড় পরিবর্তন

২০০৭ সালে প্রথম আইফোন বাজারে আনার পর ২০২৭ সালে এই ডিভাইসের ২০ বছর পূর্ণ হবে। বিশেষ এই মাইলফলক উপলক্ষে অ্যাপল তাদের জনপ্রিয় পণ্যে বড় ধরনের নকশাগত পরিবর্তন আনতে পারে বলে প্রযুক্তি অঙ্গনে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে।

আরও পড়ুনঃ  দীর্ঘদিন পর প্রকাশ্যে মোজতবা খামেনি, ভিডিও প্রকাশ করল মেহের নিউজ

বর্তমান তথ্য সত্যি হলে, গত কয়েক বছরের মধ্যে ২০২৭ সালের আইফোন প্রো মডেলেই সবচেয়ে বড় বাহ্যিক পরিবর্তন দেখা যেতে পারে।

তবে নতুন নকশা বা ২০২৭ সালের আইফোন নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করেনি। তাই মার্ক গুরম্যানের তথ্যকে আপাতত সম্ভাব্য পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: সামা টিভি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেল্টা লাইফের সাবেক সিএফও ফারহান উদ্দিন কারাগারে

আইফোনের ২০ বছর পূর্তিতে বড় চমক, নতুন নকশায় আসছে ২০২৭-এর প্রো মডেল

আপডেটের সময়: ০৫:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে ২০২৭ সালে বড় ধরনের পরিবর্তন আনতে পারে অ্যাপল। প্রযুক্তি অঙ্গনে এ নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান জানিয়েছেন, ওই বছরের আইফোন প্রো মডেলে কাঁচ-প্রধান নতুন নকশা ব্যবহার করার পরিকল্পনা করছে মার্কিন প্রযুক্তি জায়ান্টটি।

গুরম্যানের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে কাঁচের আস্তরণ থাকবে। কাঁচের অংশ দুটি ডিভাইসের পাশের সীমানা পর্যন্ত বিস্তৃত হতে পারে। দুই কাঁচের অংশের মাঝখানে থাকবে সরু ধাতব রিং বা ব্যান্ড।

আরও পড়ুনঃ  ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ?’ জবাবে যা বললেন রুমিন ফারহানা

এতে বর্তমান আইফোনের তুলনায় নতুন মডেলগুলোর নকশায় বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রে নতুন ডিভাইস দুটির সাংকেতিক নাম ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’ বলে জানা গেছে।

পুরোপুরি কাঁচের আইফোন নয়

এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি জানিয়েছিলেন, আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাঁচের তৈরি একটি মডেল বাজারে আনার পরিকল্পনা থেকে সরে এসেছে অ্যাপল।

তবে মার্ক গুরম্যানের দাবি, বিষয়টি পুরোপুরি এমন নয়। তার মতে, সম্পূর্ণ কাঁচের আইফোন তৈরির উচ্চাভিলাষী ধারণাটি অ্যাপল নকশার প্রাথমিক পর্যায়েই বাদ দিয়েছিল। তবে কাঁচ-প্রধান নতুন নকশার পরিকল্পনা এখনো বহাল রয়েছে।

আরও পড়ুনঃ  শেরপুর-তেলিবাজার সড়কে থামছে না দুর্ঘটনা, ৬ মাসে নিহত ১১৭