
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি সৌদি আরবের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। গোষ্ঠীটির দাবি, সৌদি যুদ্ধবিমান একটি ইরানি বেসামরিক বিমানকে সানার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করেছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক ভিডিও বার্তায় জানান, শুক্রবার (৩ জুলাই) সৌদি যুদ্ধবিমান হুথি-নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশ করে একটি ইরানি যাত্রীবাহী বিমানকে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা চালায়। তার দাবি, ওই বিমানে ২০০ জনেরও বেশি আটকে পড়া, আহত ও অসুস্থ যাত্রী ছিলেন।
তিনি বলেন, “সৌদি আরব যেন আমাদের আকাশসীমা লঙ্ঘন বা ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা না করে। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে।”
ইয়াহিয়া সারি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ ধরনের পদক্ষেপ আবারও নেওয়া হয়, তাহলে পাল্টা হামলার লক্ষ্য হবে সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনা। একই সঙ্গে তিনি সৌদি-যুক্তরাষ্ট্র সমর্থিত অবরোধের সমালোচনা করে বলেন, ইয়েমেন কোনোভাবেই এই অবরোধ মেনে নেবে না।
হুথি মুখপাত্রের দাবি, শুক্রবার ভোরে সৌদি যুদ্ধবিমানের অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা হয়েছে এবং সম্ভাব্য ঝুঁকি থাকা সত্ত্বেও সানা ও তেহরানের মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার