ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের সেরাটা দিতে চান তাসকিন সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিবার পাবে বিশেষ অনুদান কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, প্রাণহানি বেড়ে ১১১ আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী শিক্ষক নিয়োগের রেজল্যুশন বাতিলের দাবি, ২৫ আগস্টের পর আন্দোলনের হুঁশিয়ারি জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, সহকারী জজ নিহত সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ জুলাই আন্দোলনের খবর প্রচার করা টিভি বন্ধের নির্দেশের দাবি, ট্রাইব্যুনালে কল রেকর্ড
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, শুরুতে মিলবে ৩০০ মেগাওয়াট

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল ধাপ। এই ধাপ সফলভাবে সম্পন্ন হলে চলতি আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ইরানকে লক্ষ্য করে মক্কা প্রতিরক্ষা চুক্তি নয়: তুরস্ক

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নতুন মাত্রা পাবে।

নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

একই অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  এসএসসি-সমমানের ফল আজ, যেভাবে জানা যাবে

তিনি বলেন, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিসহ রাজশাহী, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, দিনাজপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী ইতোমধ্যে প্রকল্পের স্থানও নির্ধারণ করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা বাড়ানোর প্রস্তাব

সংসদে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, আগামী ২০২৬–২৭ অর্থবছরে প্রবীণ ভাতা মাসিক ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা হবে ৬২ লাখ।

আরও পড়ুনঃ  চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

এছাড়া বিধবা ও স্বামী নিগৃহীতা নারীদের ভাতাও ৭০০ টাকা করার এবং প্রতিবন্ধী ভাতা ৯০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করার পরিকল্পনার কথা জানান তিনি।

মন্ত্রী আরও জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রকৃত উপকারভোগীদের অন্তর্ভুক্ত করতে সারাদেশে ডাটাবেজ পুনঃযাচাই ও শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সন্তানের অসুস্থতায় আদালতে অনুপস্থিত পরীমণি, শুনানি ২৯ সেপ্টেম্বর

আগস্টেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, শুরুতে মিলবে ৩০০ মেগাওয়াট

আপডেটের সময়: ০৬:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে আগামী আগস্ট মাসের শেষ নাগাদ প্রথমবারের মতো জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বর্তমানে কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বিদ্যুৎ উৎপাদনের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল ধাপ। এই ধাপ সফলভাবে সম্পন্ন হলে চলতি আগস্টের শেষ নাগাদ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  ইরানকে লক্ষ্য করে মক্কা প্রতিরক্ষা চুক্তি নয়: তুরস্ক

তিনি আরও বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নতুন মাত্রা পাবে।

নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা

একই অধিবেশনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, রাজধানীর কড়াইল বস্তিসহ দেশের ৫৮টি এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে নিম্ন আয়ের মানুষের জন্য এক লাখ সাশ্রয়ী ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  মজুত কমে যাওয়ায় অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা শিল্পকে চাপ দিচ্ছে পেন্টাগন

তিনি বলেন, গাজীপুরের টঙ্গীর দত্তপাড়ায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৯৮ একর জমিসহ রাজশাহী, খুলনা, বরিশাল, কুষ্টিয়া, দিনাজপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী ইতোমধ্যে প্রকল্পের স্থানও নির্ধারণ করা হয়েছে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ভাতা বাড়ানোর প্রস্তাব

সংসদে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানান, আগামী ২০২৬–২৭ অর্থবছরে প্রবীণ ভাতা মাসিক ৬৫০ টাকা থেকে বাড়িয়ে ৭০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এতে উপকারভোগীর সংখ্যা হবে ৬২ লাখ।

আরও পড়ুনঃ  বাংলাদেশি কর্মীদের আকামা নিয়ে বড় সিদ্ধান্ত সৌদি সরকারের