
বরিশাল, ১৩ জুলাই ২০২৬, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী এক বছরের মধ্যে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। পরবর্তী চার বছরও এ কর্মসূচি ধারাবাহিকভাবে চালু থাকবে বলে তিনি জানান।
সোমবার (১৩ জুলাই) বরিশালের গৌরনদীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার স্নাতক পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তাঁর ভাষায়, নারীর ক্ষমতায়ন নিশ্চিত হলে পরিবার ও সমাজ আরও শক্তিশালী হবে।
তারেক রহমান বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সব মানুষ শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারবেন। তিনি বলেন, ধর্মীয় পরিচয়ের পরিবর্তে মানবতার ভিত্তিতে সকল নাগরিককে মূল্যায়ন করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কোনো বাধাই তাদের থামাতে পারবে না।
এর আগে একই দিনে গৌরনদীতে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা দেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার