
মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
সোমবার (১১ মে) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে মির্জা আব্বাস সীমিত সময়ের জন্য আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে সাক্ষাৎ করছেন।
পরিবারের সদস্যরা তাকে ঈদুল আজহার আগেই দেশে ফিরিয়ে আনতে আগ্রহী বলেও জানান শায়রুল কবির খান। তবে চিকিৎসকদের চূড়ান্ত পরামর্শের ভিত্তিতেই দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হলে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুরে নেওয়া হয়। পরে বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার