
নিজস্ব প্রতিবেদক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বব্যাপী জ্বালানি সংকট চলছে। এর প্রভাব এসে পড়েছে বাংলাদেশেও। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়।
ভাড়া বাড়ানোর প্রভাব জনজীবনে পড়ার কথা থাকলেও এখনো তার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে রাজধানীর গণপরিবহনে। আগের নির্ধারিত ভাড়ায় এখনো যাত্রী পরিবহন করছেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিকরা। বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে না বলে জানিয়েছেন রাজধানীর গণপরিবহনে চলাচলকারী সাধারণ যাত্রীরাও।
এর আগে, সবশেষ ৭ এপ্রিল বিমানে ব্যবহৃত জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। বিইআরসি ঘোষিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছিল। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ৩২১৬ ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসকমুক্ত) নির্ধারণ করা হয়।
প্রতিবেদকের নাম 
























