
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি সারা দেশে একযোগে কামিল (স্নাতকোত্তর) প্রথম ও দ্বিতীয় পর্বের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ৯ ফেব্রুয়ারি।
দেশের ১৬৭টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় আল হাদিস, তাফসির, ফিকাহ ও আদব বিভাগে মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক আবু সালেহ মুহাম্মদ মুসা জানান, আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট এবং নিজ নিজ মাদরাসা থেকে ফলাফল জানতে পারবেন।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার