
ঈদুল আজহা সামনে রেখে ট্রেনযাত্রার টিকিট বিক্রির ধারাবাহিকতায় আজ (শনিবার) বিক্রি হচ্ছে ২৬ মে’র আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে সম্পূর্ণ টিকিটই অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হয়েছে। এরপর দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট ছাড়া হবে।
ঈদযাত্রায় যাত্রীচাপ সামলাতে রেলওয়ে ধাপে ধাপে বিভিন্ন দিনের টিকিট বিক্রি করছে। এর আগে ২৩, ২৪ ও ২৫ মে’র টিকিট যথাক্রমে ১৩, ১৪ ও ১৫ মে বিক্রি করা হয়েছে। ২৭ মে’র টিকিট বিক্রি হবে আগামী ১৭ মে।
ঈদ অগ্রিম যাত্রায় একজন যাত্রী একবারেই টিকিট কিনতে পারবেন এবং সর্বোচ্চ চারটি আসন পর্যন্ত সংগ্রহ করতে পারবেন। তবে এই অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ছাড়া) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।
ঈদযাত্রায় স্বস্তি আনতে অনলাইনভিত্তিক এই টিকিট ব্যবস্থা চালু রাখা হয়েছে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদকঃ মোহাম্মদ শহীদুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদকঃ রাইসা কবির, বার্তা সম্পাদক : সেলিম রানা, সাহিত্য সম্পাদকঃ সিদরাতুল ইসলাম সায়মা। Address: 169, Gha-1, Sahadat Hossain Road, West Dholaipar, Dhaka-1204. Gmail: dainikbishawsongbad@gmail.com Mobile:
ই পেপার