ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণে বার্ষিক যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’ আজ (রোববার) থেকে শুরু হচ্ছে। এ তথ্য জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

শনিবার (১৮ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ২০১৭ সালে শুরু হওয়া এই যৌথ মহড়া কোভিড-১৯ মহামারির সময় সাময়িকভাবে স্থগিত থাকলেও গত পাঁচ বছর ধরে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ  গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তার আশ্বাস, তারেক রহমানের সঙ্গে আনোয়ার ইব্রাহিমের আলোচনা

এবারের মহড়ায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ১৬০ জনের বেশি সদস্য অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে বুনো পরিবেশে অভিযান পরিচালনা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং যুদ্ধক্ষেত্রে আহতদের চিকিৎসা ব্যবস্থাপনা

মহড়াটি শ্রেণিকক্ষভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি মাঠপর্যায়ের বাস্তব অনুশীলনের সমন্বয়ে পরিচালিত হবে। শেষ ধাপে একটি ফুল-স্কেল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ (এফটিএক্স) অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা, ফোনে কথা বললেন কাতার ও আমিরাতের শীর্ষ নেতারা

মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, এই মহড়ার মাধ্যমে দুই দেশের সামরিক সদস্যরা একে অপরের কার্যপদ্ধতি ও সক্ষমতা সম্পর্কে আরও বাস্তবভিত্তিক অভিজ্ঞতা অর্জন করবেন। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং যৌথভাবে অভিযান পরিচালনার দক্ষতা আরও জোরদার হবে।

আরও পড়ুনঃ  আজকের মুদ্রা বিনিময় হার: ডলার ১২৩.৩৬ টাকা, ইউরো ১৪২.৮০

দূতাবাস আরও জানায়, ‘টাইগার লাইটনিং ২৬’ ইউএস আর্মি প্যাসিফিকের থিয়েটার আর্মি ক্যাম্পেইন প্ল্যান এবং নিরাপত্তা সহযোগিতা কর্মসূচির অংশ। এর লক্ষ্য দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করা, যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তঃকার্যক্ষমতা উন্নত করা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২৬’

আপডেটের সময়: ০৭:০১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬